শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি : | ০৬:৪৬ পিএম, ২০২১-০৬-১৩
চন্দনাইশ উপজেলার দোহাজারী হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে সুমি (১৩) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে চন্দনাইশ থানা পুলিশ। রবিবার (১৩ জুন) সকাল ১০টায় হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সুখী প্রভা দেবীর রান্নাঘর থেকে পুলিশ ওই কিশোরীর লাশ উদ্ধার করেন। জানা যায়, দোহাজারী হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত সুখী প্রভা দেবী স্বামী দয়াল রক্ষিত (৬০) ও ছেলে সুকান্ত রক্ষিত (২৫) কে নিয়ে হাসপাতাল কম্পাউন্ডের স্টাফ কোয়ার্টারে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। গত ২০১৭ সালে হাসপাতাল কম্পাউন্ডে সুমিকে কুড়িয়ে পায় হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সুখী প্রভা দেবী। সেই থেকে ওই কিশোরীকে গৃহপরিচারিকাকে হিসেবে লালন পালন করে আসছেন তিনি। সুখী প্রভা দেবী জানান, ঘটনার দিন সকাল আনুমানিক ৬টায় আমরা ঘুম থেকে ওঠার আগে সুমি ঘুম থেকে ওঠে ঘর ঝাড়ু দেয়। এবং হাসমুরগীকে খাবার খাইয়ে দিয়ে রান্নাঘরে ঢুকে । পরে আমরা ঘুম থেকে জেগে তাকে দেখতে না পেয়ে রান্না ঘরে যাই৷ তখন রান্নাঘর ভিতর থেকে বন্ধ দেখতে পেয়ে তাকে অনেক ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখি সে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে রয়েছে। তখন আমরা ঘটনাটি হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবু তৈয়বকে জানাই। তিনি স্বাস্থ্য কর্মকর্তাসহ দোহাজারী তদন্ত কেন্দ্রে বিষয়টি অবহিত করেন। পরে খবর পেয়ে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওসি ( তদন্ত) মজনু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) হুমায়ুন কবির।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited