শিরোনাম
রাঙ্গুনিয়া প্রতিনিধি : | ০৩:৫৩ পিএম, ২০২১-০৬-১২
মুজিববর্ষের উপহার হিসেবে রাঙ্গুনিয়ায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২য় পর্যায়ে নির্মিত ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০ জুন ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে রাঙ্গুনিয়া পৌরসভার দক্ষিণ ঘাটচেক গ্রামে তৈরি করা আরও ১০০টি পাকা ঘর হস্তান্তর করবেন তিনি। এসব ঘর নির্মাণ কার্যক্রম এবং প্রস্তুতি দেখতে শনিবার (১২ জুন) ঘাটচেক গ্রাম পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিভাগীয় কমিশনার ওই এলাকার মৃত কুশা দাশের স্ত্রী উপকারভোগী মিনু দাশ, মো. নাছের খান সহ কয়েকজনের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান জানান, ‘মুজিববর্ষে কেউ গৃহ ও ভূমিহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণা বাস্তবায়নে মুজিব শতবর্ষ উপলক্ষে রাঙ্গুনিয়ার ভূমি ও গৃহহীন ৬০৬টি পরিবারের তালিকা করা হয়েছিল। প্রথম পর্যায়ে ২ শতাংশ জমির সঙ্গে ঘর পেয়েছেন ৬৫ পরিবার। ২য় পর্যায়ে ১০০টি পরিবারকে জমির সঙ্গে ঘর তৈরি করে দেওয়া হয়েছে। জানা গেছে, রাঙ্গুনিয়া পৌরসভা, বেতাগী ইউনিয়ন, রাজানগর, কোদালা, শিলক, সরফভাটা, পোমরা ইউনিয়নে ঘর নির্মাণকাজ শেষ হয়েছে। দুই কক্ষবিশিষ্ট এসব ঘরে রান্নাঘর ও টয়লেট সংযুক্ত রয়েছে। দেওয়া হয়েছে টিউবওয়েল ও বিদ্যুৎ সংযোগ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মাহবুব হোসেন জানান, প্রথম পর্যায়ে প্রতিটি ঘরের জন্য পরিবহন খরচসহ ১ লাখ ৭৫ হাজার টাকা ধরা হয়েছিল। এবার তা বাড়িয়ে ১ লাখ ৯৫ হাজার টাকা থেকে ১ লাখ ৯৭ হাজার টাকা করা হয়েছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited