শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৫১ পিএম, ২০২১-০৬-১২
নগরের খুলশী থানাধীন দক্ষিণ খুলশী এলাকা থেকে আইটিতে (তথ্যপ্রযুক্তি) দক্ষ সিরিয়াফেরত এক জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। ওই জঙ্গির নাম সাখাওয়াত আলী লালু (৪০)। তিনি দামপাড়া এমএম আলী রোড এলাকার বাসিন্দা এবং শেখ মো. শমসের আলীর ছেলে। শুক্রবার (১১ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান নগর সিটিটিসির উপপরিদর্শক (এসআই) রাছিব খান। সিটিটিসি সূত্রে জানা গেছে, সাখাওয়াত আলী ২০১২ সালে তার ভায়রা ভাই মো. আরিফ মামুনের মাধ্যমে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত হন। চাকরিচ্যুত মেজর জিয়া, মনসুরাবাদ এলাকার শফিক হুজুর, লালখান বাজার এলাকার এসির দোকানের কর্মচারী ওমর ফারুকদের সহায়তায় দেশের বিভিন্ন স্থানে আনসার আল ইসলাম এর সদস্যদের সংগঠিত করার লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন। জিহাদে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ থেকে ২০১৭ সালে তুরস্ক যান সাখাওয়াত। তুরস্ক হতে অবৈধপথে সীমান্ত অতিক্রম করে সিরিয়ায় প্রবেশ করে ৬ মাস ‘হায়াত তাহরীর আরশাম’ এর কাছে ভারি অস্ত্রশস্ত্রের প্রশিক্ষণ নেন এবং ইদলিব এলাকায় যুদ্ধে অংশগ্রহণ করেন। পরবর্তীতে সিরিয়া সীমান্ত অতিক্রম করে তুরস্ক হয়ে ইন্দোনেশিয়ায় প্রবেশ করেন। এরপর ইন্দোনেশিয়া হতে শ্রীলংকা হয়ে পুনরায় ইন্দোনেশিয়ায় গিয়ে বসবাস করেন। ইন্দোনেশিয়ায় থাকাকালে তিনি জিহাদী কার্যক্রম পরিচালনা করেছেন। সর্বশেষ গত ২২ মার্চ দেশে ফিরেন। এসআই রাছিব খান জানান, আনসার আল ইসলামের আইটি বিশেষজ্ঞ সাখাওয়াত সিরিয়া থেকে চট্টগ্রামে আসার খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ বেশ কিছু তথ্য পাওয়া গেছে। খুলশী থানায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited