শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০৯:৫৬ পিএম, ২০২১-০৬-০৮
কয়েকদিনের টানা বৃষ্টিতে বান্দরবানের জনজীবন বিপর্যস্ত। কখনো থেমে থেমে,কখনো অনবরত বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। বান্দরবান পার্বত্য জেলার পাহাড়ের পাদদেশে বসবাস করছে হাজারো পরিবার। আর কয়েকদিনের বৃষ্টিতে বান্দরবানে দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। পাহাড় ধসে প্রাণহানি এড়ানো ও জানমাল রক্ষার্থে ৭জুন সোমবার বিকেল থেকে বান্দরবানে পাহাড়ের পাদদেশে থাকা পরিবার গুলোকে নিরাপদে সরে যেতে বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মাইকিং করা হচ্ছে। জেলা তথ্য অফিসের গাড়িটি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এ মাইকিং করছে। মাইকিং করে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত পরিবারগুলোকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দিচ্ছেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি জানান,কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে বান্দরবানের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বান্দরবান যেহেতু পার্বত্য এলাকা,তাই এখানে বিভিন্ন পাহাড়ে অসংখ্য জনসাধারণ বসবাস করেন। আর বর্ষা মৌসুমে প্রতিবছরই অতিবৃষ্টি ও বর্ষণে পাহাড় ধসে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়ে থাকে। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে থাকা পরিবারগুলোকে সরে যাওয়ার নির্দেশনা দিয়ে মাইকিং করা হচ্ছে। জেলা প্রশাসক আরও জানান,বান্দরবানের সাত উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও একই নিদের্শনা দিয়ে মাইকিং করতে বলা হয়েছে। সেই সঙ্গে যে কোনো ধরনের দুর্যোগ মোকাবিলায় আশ্রয়কেন্দ্রগুলো দ্রুত পরিষ্কার করে প্রস্তুত রাখা,শুকনো খাবার মজুদ করা ও স্বেচ্ছাসেবীদের প্রস্তুুত রাখতে বলা হয়েছে। সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited