শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৭:০৯ পিএম, ২০২১-০৬-০৭
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন এডিসি কলোনী নিবাসী ইপিসিএস-৬৮ ব্যাচের অতিরিক্ত সচিব, পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত সচিব ও বীর মুক্তিযোদ্ধা দীপক কুমার সাহা (৭৮) আজ ৭ জুন সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর ও.আর নিজাম রোডস্থ বেসরকারী সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ পুত্রবধু, ৫ নাতি, ১ নাতনী, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন। আজ ৭ জুন ২০২১ ইংরেজি সোমবার দুপুর আড়াইটায় চট্টগ্রাম সার্কিট হাউজের সামনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম জাকারিয়ার নেতৃতে কোতোয়ালী থানা পুলিশের একটি চৌকষ দল প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সচিব দীপক কুমার সাহাকে রাস্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করেন। একই সাথে সিএমপি কমিশনারের পক্ষে প্রয়াতের পুত্রদের হাতে একটি শোক ক্রেস্ট তুলে দেয়া হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধার মরদেহে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম জাকারিয়া ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ। একই দিন সন্ধ্যা ৬টায় নগরীর বলুয়ার দীঘির পাড়স্থ অভয় মিত্র মহাশ্মাশানে প্রয়াতের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার সম্পন্ন করা হয়। সৎকার অনুষ্ঠানে আত্মীয়-স্বজনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা অংশ নেন। উল্লেখ্য যে, বীর মুক্তিযোদ্ধা ও সরকারের অবসরপ্রাপ্ত সচিব দীপক কুমার সাহা ১৯৪৩ সালের ২৭ ডিসেম্বর পাবনা জেলার সুজা নগরে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন। তিনি ১৯৭১ সালে মুজিবনগর সরকারে যোগদান করে অস্থায়ী সরকারের আনুগত্যে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহন করেন এবং তৎকালীন পাকিস্তান সরকার কর্তৃক ১৪ বছর কারাদন্ডে দন্ডিত হন। তিনি একজন সৎ, দক্ষ, মেধাবী ও বলিষ্ট ব্যক্তিত্বেও সরকারী কর্মকর্তা হিসেবে সুপরিচিত ছিলেন। তাঁর বড় ছেলে নেভীর মার্চেন্ট ক্যাপ্টেন শান্তনু সাহা, মেঝ ছেলে কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. অনুপম সাহা (উপ-সচিব), ছোট ছেলে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড’র এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট গৌতম সাহা, পুত্রবধু ডা. শম্পা সাহা, ডা. শান্তা সাহা ও শ্রাবন্তি সাহা।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited