শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৪৮ পিএম, ২০২১-০৬-০৩
নগরের চকবাজার থানার সিরাজউদ্দৌলা রোড থেকে ১০টি চোরাই মোবাইল সেট ও নগদ ২২ হাজার টাকাসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- আনোয়ারা উপজেলার হাইলধর বাচা মিয়ার বাড়ির মো. আনোয়ার মিয়ার ছেলে মো. ইমন মিয়া (২২) ও বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানার ব্যবসায়ী পাড়ার মৃত মো. হোসেনের ছেলে মো. খালেদ (২৪)।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর বলেন, বুধবার (২ জুন) রাত ১১টায় সিরাজউদ্দৌলা রোডে চোরাই মোবাইল বিক্রির জন্য অপেক্ষা করছিল ইমন ও খালেদ। খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন ব্র্যান্ডের ১০টি মোবাইল সেটসহ তাদের হাতেনাতে গ্রেফতার করে। এ সময় চোরাই মোবাইল বিক্রির নগদ ২২ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, নগরের মোবাইল চোর চক্রের সদস্যদের কাছ থেকে মোবাইল কিনে অনলাইনের মাধ্যমে বিক্রি করে। থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited