চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মইজ্জারটেকে হাতির দু্ইটি দাঁতসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৪৪ পিএম, ২০২১-০৫-২৬

মইজ্জারটেকে হাতির দু্ইটি দাঁতসহ গ্রেফতার ২

নগরের কর্ণফুলী থানার মইজ্জারটেক চরপাথরঘাটা এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশের (বন্দর) বিভাগ বন্যপ্রাণী হাতির ২টি দাঁতসহ ২ জনকে গ্রেফতার করেছে ।   মঙ্গলবার (২৪ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) নোবেল চাকমা। উদ্ধারকৃত দাঁত দুইটির প্রতিটির দৈর্ঘ্য লম্বায় ২৪ ইঞ্চি তথা দুই ফুট।  প্রতিটি দাঁতের ওজন এক কেজি ৮০০ গ্রাম, এ ছাড়া প্রতিটি দাঁতের উপরের অংশ ১৩ ইঞ্চি সাদা এবং নিচের অংশের ১১ ইঞ্চি হলদে রংয়ের।  গ্রেফতারকৃতরা হলেন- কর্ণফুলী থানার বড় উঠান মৌলানা মহিবুল্লা খান বাড়ির জমির আহম্মদের ছেলে মো.জানে আলম(৩৮) ও বাশঁখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়ন ওয়ার্ড ৬ নম্বর ওয়ার্ড নাকমুড়া হাজী আবদুল খালেক বাড়ির মৃত আবদুল খালেকের ছেলে মো.আমিন উল্ল্যাহ(৫৮)। থানার মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার (২৪ মে) সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানার মইজ্জারটেক চরপাথরঘাটার পূর্বপাশে পাকা রাস্তার উপর কয়েকজন লোক বন্যপ্রাণীর অংশ বিশেষ বিক্রয়ের জন্য অবস্থান করছেন।  এরপর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই স্থানে পুলিশ উপস্থিত হয়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়। এরপর তাদেরকে তল্লাশি করে বাজার করার দুইটি ব্যাগ থেকে হাতির দাঁতগুলো উদ্ধার করা হয়।  এই সময় তারা বন্যপ্রাণী হাতির দাঁত হেফাজতে রাখার কোনো কাগজপত্র দেখাতে পারেনি।  তাদের বিরুদ্ধে মঙ্গলবার (২৫ মে) সকাল ১১ টার দিকে কর্ণফুলী থানায় মামলা দায়ের হয়েছে। আসামিদের বিরুদ্ধে বন্যপ্রাণী আইন-২০১২ এর ৩৬ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে। মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলমগীর  জানান, হাতির দাঁত বাঁশখালী থেকে 
কর্ণফুলীতে বিক্রির জন্য আনা হচ্ছে এরকম  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতির দুইটি দাঁতসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে।  তাদের বিরুদ্ধে কর্ণফুলী থানায়  নিয়মিত মামলা করা হয়েছে।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর