শিরোনাম
পটিয়া প্রতিনিধি : | ০৫:৪২ পিএম, ২০২১-০৫-২৬
পটিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাইপাস বাস টার্মিনাল এলাকায় একটি কাভার্ডভ্যান থেকে এক লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ পাঁচ জনকে আটক করেছে পটিয়া থানা পুলিশ। জব্দ ইয়াবার অনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা। মঙ্গলবার (২৫ মে) বিকেলে তাদের আটক করা হয়। আটকরা হলেন- কক্সবাজার জেলার রামু উপজেলার মৃত বদিউল আলমের ছেলে নজরুল ইসলাম (৪৩), নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার আবুল কাশেমের ছেলে আবুল হাসান (১৯), চাঁদপুর জেলার মৃত মনছুর আহমদের ছেলে মঞ্জু (৪৫), ঝালকাঠি জেলার মতিন খানের ছেলে সোহাগ (৩২) ও নারায়ণগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ থানার মৃত খোরশেদ আলমের ছেলে খাইরুল আলম সুজন (৩৫)। পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তারিক রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে নারায়ণগঞ্জগামী ভাঙারি মালবাহী একটি কাভার্ডভ্যানে তল্লাশি করা হয়। এ সময় কাভার্ডভ্যানটিতে ভাঙারি মালামালের সঙ্গে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় এক লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এর সঙ্গে জড়িত পাঁচ জনকে আটক ও কাভার্ডভ্যানটি (ঢাকা মেট্টো-ট-২২-২৫৫২) জব্দ করা হয়েছে। আটকদের নামে থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited