শিরোনাম
ঢাকা অফিস : | ০৫:১২ পিএম, ২০২১-০৫-২৪
দেশের নাগরিকরা এখন থেকে ঘরে বসেই স্বস্তিতে অনলাইনে ভূমি উন্নয়ন কর, মিউটেশন ফি, খতিয়ান ফিসহ যাবতীয় ফি পরিশোধ করতে পারবেন। এ লক্ষ্যে চারটি আর্থিক প্রতিষ্ঠান বিকাশ, নগদ, উপায় ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক সই করছে ভূমি মন্ত্রণালয়। সোমবার (২৪ মে) সকালে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে চারটি আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানে সঙ্গে সমঝোতা স্মারক সই করেন ভূমি মন্ত্রণালয়ের পক্ষে অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস, বিকাশের জেনারেল ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট এসএম বেলাল আহমেদ, নগদের পক্ষে চিফ ইনফরমেশন অফিসার আশীষ চক্রবর্তী, উপায়ের পক্ষে সাইফুল হক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পক্ষে অ্যাক্টিং ম্যানেজিং ডিরেক্টর আরিফ কাদরি। এসময় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ভূমি সচিব মোস্তাফিজুর রহমান, ভূমি সংস্কার কার্যালয়ের চেয়ারম্যান মোস্তফা কামালসহ ভূমি মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, আমাদের লক্ষ্য দুর্নীতি কমানো এবং স্বচ্ছতা নিশ্চিত করা। হিউম্যান টু হিউম্যান টার্চ কমাতে চাচ্ছি। আমরা স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা- এই তিনের সমন্বয়ে মন্ত্রণালয়ের কাজ এগিয়ে নিয়ে যেতে চাই। মন্ত্রী বলেন, আমরা যা করছি, পুরো বিষয়টিকে আমরা টেকসই করতে চাই। ভূমি সেবা আরও সহজ করতে উপজেলা থেকে শুরু করে শপিংমল পর্যন্ত কিয়সক বসানোর কথা ভাবছে সরকার। এর মধ্য দিয়ে ২০ টাকার বিনিময়ে কিয়সক থেকে পর্চা (খতিয়ান) পাওয়া যাবে। তবে সেটা আনসার্টিফায়েড হবে। ভূমি সচিব মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমানে ভূমিকেন্দ্রিক নানা সেবা ডিজিটাইজেশন করা হয়েছে। এর মধ্যে আছে ই-পর্চা (খতিয়ান), ই-নামজারি (ই-মিউটেশন) ও ভূমি উন্নয়ন কর (এলডি ট্যাক্স) তথা জমির খাজনা। জমির অন্য সেবাগুলো পর্যায়ক্রমে অনলাইন সেবার আওতায় আসবে। ফলে নাগরিকরা তার জমি সম্পর্কিত কর ও ফি অনলাইনে দিতে পরিশোধ করতে পারবেন। ‘পুরো বিষয়টি ভূমি মন্ত্রণালয়ের নিবিড় পর্যবেক্ষণে থাকবে। ফি পরিশোধের পর ভূমিসেবা গ্রহীতারা কিউআর কোড (QR code) যুক্ত রশিদ পাবেন এবং সেবাটি গ্রহণ করতে পারবেন। উপায়, বিকাশ ও নগদের মাধ্যমে আদায় করা অর্থ তাৎক্ষণিকভাবে সেটেলমেন্ট ব্যাংকের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্ট হয়ে ই-চালানের মাধ্যমে সরকারি কোষাগারে স্থানান্তরিত হবে। অনলাইন সেবা পেতে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল দিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধন শেষে সেবাটি গ্রহণ করা যাবে। ’ সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে জানানো হয়, অনলাইনে ভূমি উন্নয়ন কর, মিউটেশন ফি, খতিয়ান ফিসহ যাবতীয় ফি পরিশোধে অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম তৈরি করেছে ভূমি মন্ত্রণালয়। এই প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই অনলাইনে সব ফি দিতে পারবেন। ভূমি মন্ত্রণালয়ের সব সেবা স্থাপনের জন্য ভূমিসেবা দেওয়া প্রতিষ্ঠান হিসেবে ভূমি মন্ত্রণালয়, পেমেন্ট গেটওয়ে চ্যানেল সেবা দেওয়া প্রতিষ্ঠান উপায়, নগদ ও বিকাশ এবং ব্যাংকিং সেবা দেওয়া প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) মধ্যে সমঝোতা স্মারক সই হচ্ছে। এই প্রক্রিয়ায় মধ্য দিয়ে ইউসিবিএল হবে ভূমি মন্ত্রণালয়ের সমন্বয়কারী তথা সেটেলমেন্ট ব্যাংক। বাংলাদেশের নাগরিকরা উপায়, নগদ, বিকাশ ও অন্য পেমেন্ট গেটওয়ে চ্যানেলের মাধ্যমে তাদের জমির বিভিন্ন ফি দিতে পারবেন।
আমাদের ডেস্ক : : বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য প্রণীত ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন ...বিস্তারিত
ঢাকা অফিস : : মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আসিয়ানের সদস্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরফের স্তূপের ওপর বিশাল এক সামুদ্রিক মাছ। পাশ দিয়ে যাওয়া প্রায় সবাই থেমে একবার তাকাচ্ছেন। কেউ ছবি ...বিস্তারিত
ঢাকা অফিস : : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি ...বিস্তারিত
ঢাকা অফিস : : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আলোচনা ও গুঞ্জনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাল...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বন্যার কারণে স্থগিত চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ৫ জেলার পরীক্ষা আগামী ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited