শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:২৯ পিএম, ২০২১-০৫-২২
হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির আমির ও বর্তমান কমিটির আহ্বায়ক জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ইনামুল হাসান ফারুকীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (২২ মে) বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আফজারুল হক টুটুল বলেন, হাটহাজারীতে হেফাজতে ইসলামের তাণ্ডবের মামলায় আদালতে ইনামুল হাসান ফারুকীর দশ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুক্রবার (২১ মে) রাতে হাটহাজারীর ফতেয়াবাদ এলাকা থেকে ইনামুল হাসান ফারুকীকে গ্রেফতার করে র্যা ব-৭। ফারুকী হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদক ছিলেন। হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী হত্যা মামলার আসামি ফারুকী। এছাড়া হাটহাজারী থানায় ভাংচুর ও ভূমি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলার আসামিও তিনি।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited