শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:০৫ পিএম, ২০২১-০৪-১৯
নগরের কোতোয়ালী থানায় দায়ের হওয়া গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় জামিন পেয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। একইসঙ্গে আদালত এ মামলার আরও ৫ আসামিকে জামিন দিয়েছেন। সোমবার (১৯ এপ্রিল) দুপুরে মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের ভার্চুয়াল আদালত এ আদেশ দেন। জামিনপ্রাপ্ত অন্যরা হলেন- চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি (৫২), আখি সুলতানা (৪২), দেওয়ান মাহমুদা আক্তার লিটা (৩৫), রিনা বেগম (৪০) ও ফাতিমা কাজল (৩৫)। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ও মহানগর পিপি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, তিনটি মামলায় ভার্চুয়াল আদালতে ডা.শাহাদাত হোসেনের জামিন শুনানি হয়। আদালত শুনানি শেষে একটি মামলায় ডা.শাহাদাত হোসেনকে জামিন দেন। অন্য দুই মামলায় রিমান্ড পেন্ডিং থাকায় জামিন নামঞ্জুর করেন আদালত। তিনি আরো জানান, এই মামলায় বিএনপির ৫ জন মহিলা কর্মীকে জামিন দেওয়া হয়েছে। গত ২৯ মার্চ বিকেলে নগরের কাজীর দেউড়িতে বিএনপির দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ানসহ ৫৭ জনের নাম উল্লেখ করে দুইটি মামলা করা হয়। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছিল। গত ২৯ মার্চ সন্ধ্যা সোয়া ছয়টার দিকে পাঁচলাইশের ট্রিটমেন্ট হাসপাতাল থেকে ডা.শাহাদাত হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited