শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:১৬ পিএম, ২০২১-০৪-১৩
৬০ টাকায় প্রতি লিটার গরুর দুধ। ১০টি গাড়িতে বিক্রি হচ্ছে নগরে।
তুলনামূলক কম দামে ভালো মানের দুধ। লাইনে দাঁড়িয়ে কিনছেন ক্রেতারা। শুধু দুধ নয়, উপজেলা পর্যায়ে এ ধরনের গাড়িতে পাওয়া যাবে ৭০ টাকায় এক ডজন ডিম। ১১৬ টাকায় এক কেজি মুরগির মাংস।
চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে সর্বাত্মক লকডাউন এবং পবিত্র রমজান মাসকে সামনে রেখে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ যানবাহনের মাধ্যমে মাসব্যাপী ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) খুলশীর জেলা প্রাণিসম্পদ দফতরের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবিএম আজাদ। চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোহাম্মদ রেয়াজুল হকের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মো. আবুল কালাম আজাদ, চট্টগ্রাম জেলা ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মালিক মোহাম্মদ ওমর বাবু ও এলডিডিপি প্রকল্পের মনিটরিং অফিসার ফারজানা শিকদার।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে প্রাণিসম্পদ অধিদফতরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় চট্টগ্রাম জেলা ডেইরি ও পোল্ট্রি ফার্মারস অ্যাসোসিয়েশন এ কার্যক্রম বাস্তবায়ন করছে।
চট্টগ্রাম জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে খামারে উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তার কাছে পৌঁছানোর লক্ষ্যে পরিচালিত এ কার্যক্রমে খামারি ও ভোক্তা লাভবান হবেন।
ডা. মোহাম্মদ রেয়াজুল হক জানান, প্রতিটি গাড়িতে ১ হাজার লিটার দুধ, ৪ হাজারের বেশি মুরগির ডিম ও চাহিদা অনুযায়ী মাংস থাকবে। তবে নগরে ডিম ও মুরগির মাংসের চেয়ে গরুর দুধের চাহিদা বেশি থাকায় ১০টি গাড়িতেই দুধ রাখা হয়েছে প্রথম দিন। বাকি দিনগুলোতে নগরে ৭টি গাড়ি থাকবে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited