শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৫৩ পিএম, ২০২১-০৪-১১
নগরের এনায়েত বাজার এলাকায় একটি পাঁচ তলা ভবন হেলে পড়েছে। শনিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গোয়ালপাড়ায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা উদ্ধার তৎপরতা শুরু করেছেন। একে একে ওই ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে উৎসুক জনতাকে ভিড় না করার আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার নোবেল চাকমা বলেন, আমরা ভবনের সব বাসিন্দাকে সরিয়ে নিচ্ছি। সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। নির্মাণজনিত ত্রুটির কারণে ভবনটি হেলে পড়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন বলেন, গোয়ালপাড়ায় কার্তিক ঘোষের মালিকানাধীন ভবনটিতে তার ৫ ছেলে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। ভবনটি হেলে পড়ায় তাদের সরিয়ে নেওয়া হচ্ছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের কন্ট্রোল অপারেটর জাহাঙ্গীর আলম জানান, রাত সোয়া ৯টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ শুরু করেছে। ওই ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited