শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০৭:৪৮ পিএম, ২০২১-০৪-০৩
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিঃ এর ব্যবস্থাপনায় লাঙ্গিপাড়া ৯নং ওয়ার্ড বান্দরবান পৌরসভায় নতুন পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট স্থপন করেছে নিরাপদ খাবার পানির প্রকল্প “প্রবাহ”। শনিবার (৩ এপ্রিল) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পটির শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় আরো উপস্থিত ছিলেন বিএটি বাংলাদেশের হেড অব লীফ অপারেশন্স জহুরুল হক সরকার, হেড অব এক্সটার্নাল এফেয়ার্স শেখ শাবাব আহমেদ, সিনিয়র সাস্টেইনেবিলিটি এফেয়ার্স ম্যানেজার আহমেদ রায়হান আহসান উল্লাহ, ডিভিশনাল লীফ ম্যানেজার মামুনুর রশীদ, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বান্দরবান রিজিনাল ম্যানেজার দেওয়ান আমিনুল ইসলাম নাছিম, বাংলাদেশ আওয়ামীলীগ বান্দরবান পৌরসভার সফল সভাপতি অমল কান্তি দাশ, বান্দরবান সদর থানার ওসি মো: শহিদুল ইসলাম চৌধুরী,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য চি অং খুমি, বান্দরবান পৌরসভার সচিব মো: তৌহিদুল ইসলাম,বান্দরবান পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী রুই প্রু অং মারমা, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম রেজা, সাবেক কাউন্সিলর আবুল কালাম, ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর হারুন সরদার, সংরক্ষিত মহিলা কাউন্সিল শাহানারা আক্তার শানু, দিপীকা রানী মন্জু,বান্দরবান জেলা কৃষকলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক গেব্রিয়াল ত্রিপুরা,জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল আলম বাবু, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজ্বী নরুল কবির সাওদাগর,সাধারণ সম্পাদক মো: মামুন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক বাবু সুনীল কান্তি দাশ, কৃষক লীগ নেতা মো: দেলোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে পাবর্ত্য মন্ত্রী বলেন সরকারের পাশা-পাশি বিএটি এই সংস্থা টি নতুন পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট নিরাপদ খাবার পানির প্রকল্প “প্রবাহ” নতুন এই প্ল্যান এর মাধ্যমে এই এলাকার জনসাধারণ প্রতদিন ৫ হাজার লিটার পানি পরিশোধন করা সম্ভব,যাকে করে প্রায় ২০০ থেকে ৩০০ পরিবার উপকৃত হবে এবং প্রতিদিন অত্রএলাকার পনেরশ থেকে দুই হাজার মানুষ তাদের খাবার পানির চাহিদা পুরণ করতে পারবে। বাংলাদেশের হেড অব লীফ অপারেশন্স জহুরুল হক সরকার ও হেড অব এক্সটার্নাল এফেয়ার্স শেখ শাবাব আহমেদ বক্তব্যে বলেন পাবর্ত্য অঞ্চলে এর আগে ২০২০ সালেন জুলাই মাসে বান্দরবান জেলার নাইক্ষংছড়ি উপজেলায় স্ঞাপন করা হয় প্রবাহ’র পানি শোধনাগার,সেই প্ল্যান্টার মাধ্যমে প্রতিদিন গড়ে ১০ হাজার লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। যাতে করে পাচঁ হাজারেরও বেশি মানুষের নিত্যদিনের খাবার পানির চাহিদা পুরণ হচ্ছে।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited