শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৩:২৭ পিএম, ২০২১-০৪-০২
গত ২৪ ঘন্টায় ২ হাজার ৫৩৫টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫১৮ জন। শনাক্তের হার ২০ দশমিক ৪৩ শতাংশ।
এসময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত দাঁড়িয়েছে ৪০ হাজার ৮০১ জন।
শুক্রবার (২ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৪৩৬ জন এবং উপজেলায় ৮২ জন।
সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ‘সংক্রমণের সংখ্যা আরও বাড়তে পারে। মূলত স্বাস্থ্যবিধি না মানার কারণেই করোনাভাইরাসে আক্রান্ত রোগী বাড়ছে। এছাড়া কোভিড পজেটিভ রোগী আইসোলেশনে না থাকায় একই পরিবারের একাধিক সদস্য আক্রান্ত হচ্ছে। পাশাপাশি করোনার ১ম ডোজ টিকা নেওয়ার পর অনেকে ভাবছেন, করোনা আর তাদের ছুঁতে পারবে না। এ অবস্থায় মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই’।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited