শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ০৪:০০ পিএম, ২০২১-০৩-২৮
হেফাজতে ইসলামের ডাকা হরতাল চলাকালে হাটহাজারীতে মুখোমুখি অবস্থান নিয়েছে হেফাজত ও আওয়ামীলীগের নেতাকর্মীরা।
রোববার (২৮ মার্চ) সকাল থেকে হাটহাজারী বাস স্ট্যান্ডে অবস্থান নেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এসময় হরতালবিরোধী স্লোগান ও মিছিল করেন তারা। পাশাপাশি হাটহাজারী মাদরাসা গেইটে অবস্থান নিয়ে হরতালের সমর্থনে মিছিল করে হেফাজতে ইসলাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই হাটহাজারীতে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও র্যাব মোতায়েন রয়েছে।
হাটহাজারী বাস স্ট্যান্ড থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ফতেয়াবাদ, চৌধুরীহাট, অক্সিজেন এলাকায় অভ্যন্তরীণ গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। এসব এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীদের অবস্থান নিতে দেখা যায়।
হাটহাজারী উপজেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ইকবাল হোসাইন বলেন, সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিতে সকাল থেকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সড়কে অবস্থান নিয়েছি। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আমরা বদ্ধপরিকর।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইটে সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন টিপুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সকাল থেকে পুলিশ সতর্ক অবস্থানে আছে। কোথাও এখনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited