শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৮:১২ পিএম, ২০২১-০৩-২৭
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ উদযাপন উপলক্ষে মীরসরাই উপজেলা প্রশাসনের আয়োজনে দু'দিনব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়। মীরসরাই উপজেলা পরিষদ প্রাঙ্গণে ২৭ মার্চ (শনিবার) সকালে একটি আনন্দ র্যালি ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুবল চাকমা, মীরসরাই থানার (ওসি) মোঃ মজিবুর রহমান (পিপিএম), জোরারগঞ্জ থানার (ওসি) মোঃ নুর হোসেন মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির খাঁন, উপজেলা সহকারি জনস্বাস্থ্য কর্মকর্তা কেএম সাঈদ মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল্লাহ মজুমদার, পল্লী বিদ্যুৎ সমিতি-৩ ডিজিএম সাইফুল আহমেদ, চেয়ারম্যান নুরুল মোস্তফাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃত্ববৃন্দ, ছাএ-ছাএীবৃন্দসহ নানান শ্রেণী পেশার লোকজন। মেলায় সরকারি বেসরকারী নানান ধরনের মোট ২৯টি স্টল রয়েছে। এইসময় উপস্থিত সকলে মেলার স্টলগুলো পরিদর্শন করেন। মেলা সর্বসাধারণের জন্য রবিবার পর্যন্ত উন্মুক্ত থাকবে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited