শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:১৭ পিএম, ২০২১-০৩-২৪
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ২ হাজার ৩৯৭টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৬৯ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্ত ৩৮ হাজার ২৯২ জন। এসময়ে করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।
বুধবার (২৪ মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ২৬৯ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে নগরে ২৪৩ জন এবং উপজেলায় ২৬ জন।
এদিকে করোনা মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। প্রতিদিনই জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করছে পুলিশ। এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে নগরে প্রবেশমুখে চেকপোস্ট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited