চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

চসিক প্যানেল মেয়র হলেন লিটন-গিয়াস-আফরোজা

নিজস্ব প্রতিবেদক    |    ০১:০৮ পিএম, ২০২১-০৩-২২

 চসিক প্যানেল মেয়র হলেন লিটন-গিয়াস-আফরোজা

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন কাউন্সিলর আবদুস সবুর লিটন, গিয়াস উদ্দিন ও আফরোজা জহুর। সোমবার (২২ মার্চ) আন্দরকিল্লায় চসিক কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়।

মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ফলাফল ঘোষণা করেন। সভা পরিচালনা করেন চসিকের ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম। তাকে সহযোগিতা করেন মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম।  

চসিকের বর্তমান পর্ষদের দ্বিতীয় সাধারণ সভার আগে সোমবার দুপুরে প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাধারণ কাউন্সিলরদের মধ্যে ৬ জন ও সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

তারা হলেন- ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী (প্রাপ্ত ভোট ১৩), ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু (প্রাপ্ত ভোট ১০), ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন (প্রাপ্ত ভোট ২৭), ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী (প্রাপ্ত ভোট ১১), ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর মো. হারুন উর রশীদ (প্রাপ্ত ভোট ১৬) ও ২৫ নম্বর রামপুর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর লিটন(প্রাপ্ত ভোট ২৯)।

সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলররা হলেন- জোবাইরা নার্গিস খান (প্রাপ্ত ভোট ৩), নীলু নাগ(প্রাপ্ত ভোট ১৩), আফরোজা কালাম (প্রাপ্ত ভোট ২৬), লুৎফুন্নেছা দোভাষ বেবী(প্রাপ্ত ভোট ৩) ও ফেরদৌস বেগম মুন্নী (প্রাপ্ত ভোট ৮)।

কোভিড আক্রান্ত হওয়ায় পাঠানটুলী ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাবেদের বাসায় ব্যালট পাঠানো হয় ভোট দেওয়ার জন্য। সকাল ১১টা ২০ মিনিটে মিলনায়তনের মধ্যে তিনটি বুথে ভোট দেওয়া শুরু হয়।
 
উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেন কাউন্সিলররা। প্রত্যেকে ২ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও একজন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরকে ভোট দেন। ১১টা ৪০ মিনিটে ভোটগ্রহণ সম্পন্ন হয়। তবে ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম বাহাদুর ভোট দিতে আসেন দুপুর সাড়ে ১২টায়।

এর আগে বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ১১টায় প্যানেল মেয়র নির্বাচন হওয়ার কথা থাকলেও চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে তা স্থগিত করা হয়েছিল।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত


চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ   চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত


বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত


সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত


‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত


দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর