শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৫২ পিএম, ২০২১-০৩-১৮
নগরের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে সাতবার নির্বাচিত কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু আর নেই।
ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ মার্চ) ভোর সোয়া পাঁচটায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন বলেন, চসিক নির্বাচনের আগে সাইয়েদ গোলাম হায়দার মিন্টু ভাইয়ের মস্তিষ্কে অপারেশন করা হয়েছিল। পাঁচদিন আগে মেরুদণ্ডসহ শারীরিক নানা জটিলতার কারণে ঢাকায় ভর্তি হয়েছিলেন। আজ বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন।
তিনি জানান, বিকেলে মরদেহ চকবাজার জয়নগরের বাড়িতে আনা হবে। এশার নামাজের পর প্যারেড কর্নারে জানাজা হবে। এরপর হজরত মোল্লা মিছকিন শাহের (র.) দরগাহ কবরস্থানে দাফন করা হবে।
শিক্ষা উপমন্ত্রীর শোক
কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। শোকবার্তায় তিনি বলেন, সাইয়েদ গোলাম হায়দার মিন্টু এলাকাবাসীর অকৃত্রিম বন্ধু ছিলেন। ১৯৭৭ থেকে ৮১ সাল পর্যন্ত চট্টগ্রাম পৌরসভার কমিশনার ছিলেন। ১৯৯৪ সাল থেকে টানা ছয়টি সিটি করপোরেশন নির্বাচনে তিনি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ভালো আচরণ ও সবসময় মানুষের পাশে থাকার গুণেই এলাকাবাসী তাকে টানা সাতবার নির্বাচিত করেছেন। নির্বাচনী এলাকার উন্নয়ন নিয়ে তিনি সর্বদা সোচ্চার ছিলেন। তার মৃত্যুতে নগরবাসী একজন নির্লোভ ও সাদামাটা জনপ্রতিনিধিকে হারালো।
শিক্ষা উপমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।
চসিক মেয়রের শোক
এদিকে চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। শোকবার্তায় তিনি বলেন, গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে আমরা একজন গুণী মানুষকে হারালাম। তিনি সব সময় জনগণের কাতারে ছিলেন এবং সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন। এলাকার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন কাউন্সিলর মিন্টু। সেইসাথে সদা হাস্যোজ্জ্বল, বিনয়ী ও নিরহঙ্কার একজন উদার মনের জননেতাকে আমরা হারিয়েছি। যার শুন্যস্থান কোনদিনও পূরণ হওয়ার নয়। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
এছাড়া শোক প্রকাশ করেছেন চসিকের সাবেক প্রশাসক ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited