শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:১০ পিএম, ২০২১-০৩-১৭
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৮৩ জনের। যা গত তিনমাসের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৬ হাজার ৮৬৯ জন। তবে এসময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।
বুধবার (১৭ মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৮টি ল্যাবে ২ হাজার ১৬৪টি নমুনা পরীক্ষা করা হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, নমুনা পরীক্ষায় ১৮৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নগরে ১৫৯ জন এবং উপজেলায় ২৪ জন।
এদিকে করোনার সংক্রমণ বাড়লেও স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহারে সাধারণ মানুষের মধ্যে রয়েছে উদাসীনতা। স্বাস্থ্যবিধি মেনে চলতে ১৫ মার্চ জেলা প্রশাসনের ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেন। মাস্ক নিয়ে সচেতনতা বাড়াতে এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় ২ হাজার মাস্ক বিতরণ করা হয়। তবে মঙলবার ভ্রাম্যমাণ আদালতকে মাঠে দেখা যায়নি।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited