শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৪৯ পিএম, ২০২১-০৩-১৫
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশন ও নেভি ডিফেন্স এক্সিবিশনে সফলভাবে অংশগ্রহণ শেষে সোমবার (১৫ মার্চ) দেশে ফিরেছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রত্যয়। এ সময় কমান্ডার বিএন ফ্লিটের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মোস্তফা জিল্লুর রহিম খান জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।
জাহাজটি বাংলাদেশে প্রত্যাবর্তনকালে ভারতের মুম্বাই এবং শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে যাত্রা বিরতি করে। ক্যাপ্টেন আহমেদ আমিন আব্দুল্লাহর নেতৃত্বে বানৌজা প্রত্যয় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে গত ২০-২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশন ও নেভি ডিফেন্স এক্সিবিশনে অংশগ্রহণ করে।
প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ, উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমরবিশারদ এবং সামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ প্রদর্শনীতে অংশগ্রহণ জাহাজের কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মানোন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে সামরিক সুসম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited