শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৪৮ পিএম, ২০২১-০৩-১৩
নগরীতে শিশু-কিশোরদের মধ্যে অপরাধপ্রবণতা বেড়েই চলছে। অপরাধে জড়িয়ে পড়ছে দরিদ্র থেকে উচ্চবিত্ত অনেক পরিবারের সন্তান। ঘটছে খুনোখুনির ঘটনাও। এর মাঝেই পতেঙ্গা সমুদ্র সৈকতে এক কিশোরীকে অপর দুই কিশোর ও কিশোরী মিলে মারধর এবং লাশ ফেলে দেয়ার হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এক মিনিটের ওই ভিডিওতে দেখা গেছে, সৈকতের কাছেই দাঁড়িয়ে ও বসে কথা বলছেন দুই কিশোরী ও এক কিশোর। দাঁড়িয়ে থাকা কিশোরী চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তার ছেলে বন্ধুকে উদ্দেশ করে বলছেন, ‘ওই দিন আমাকে মারার জন্য ছুড়ি নিয়েছে বেটা।’ এসময় পেছনে এসে এক কিশোরকে (ছেলে বন্ধু) বসে থাকা কিশোরীর মাথায় আঘাত করে বলতে শোনা যায় ‘মারলে এভাবেও তো মারা যায়’।
আঘাত পেয়ে নির্যাতিতা কিশোরী বলেন, ‘ভাইয়া প্লিজ..’। কিন্তু ওই কিশোর তার কথা না শুনেই ‘ওকে মারবা কেন’ বলে কিশোরীর মাথায় ও মুখে আঘাত করতে থাকে এবং বলতে থাকে ‘আমাকে চেন তুমি’।
এক পর্যায়ে দাঁড়িয়ে থাকা কিশোরীকে বলতে শোনা যায়, ‘আমি চাইলে তুমি এখান থেকে জিন্দা যাইতে পারবা না। তুমি ওই দিন কোন সাহসে ছুড়ি নিছ। আমি চাইলে তুমি যেতে পারবা না।’ নির্যাতিতা কিশোরী তার হাত ধরে অনুনয়-বিনয় করলেও মন গলেনি তার। উত্তরে মারধরকারী কিশোরীকে বলতে শোনা যায়, ‘তুমি জানো, আমি বললে এখানে তোমার লাশ ফেলে দেবে।’
হামলার শিকার কিশোরীর পরিচয় জানা না গেলেও নাম জানা গেছে দুই হামলাকারীর। তারা হলেন- তাহমিনা সিমি ও তার ছেলে সঙ্গী মেহেরুল।
বিষয়টি নজরে আনা হলে সিএমপির বন্দর ডিভিশনের উপ-পুলিশ কমিশনার মিলন মাহমুদ বলেন, ‘আমরা ভিডিওটি যাচাই করছি। ঘটনাটি কবেকার? ওই কিশোর-কিশোরীরা কারা তা জানার চেষ্টা করা হচ্ছে। আশা করছি দ্রুত এ ঘটনায় পদক্ষেপ নিতে পারব।’
প্রসঙ্গত, ২০১৮ সালের জানুয়ারি থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামে প্রায় ৪০টি গুরুতর অপরাধের ঘটনায় জড়িত কিশোর ও তরুণরা। এর মধ্যে খুনের ঘটনা ঘটে ২৪টি। সেসব ঘটনায় মদদ দেয়ার অভিযোগ ৫০ কথিত বড় ভাইয়ের বিরুদ্ধে। যারা নিজেদের পরিচয় দেন ক্ষমতাসীন দলের নেতাদের অনুসারী হিসেবে। সাম্প্রতিক বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রী-কিশোরীরাও এসব গ্যাংয়ে জড়িয়ে পড়ছে।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited