শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৩:৫৮ পিএম, ২০২১-০৩-১২
নগরের হালিশহর এক্সেস রোডে ছুরিকাহত হয়ে মো. কাউসার (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কাউসার হালিশহর ছোটপুল শিপিং কলোনির মো. কামালের ছেলে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে জানা যায়, ছুরির আঘাতে আহত মো. কাউছারকে রাত সাড়ে ৯টার দিকে চমেক হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করান। রাত সোয়া ১১টার দিকে চমেক হাসপাতালের অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় জড়িত শহিদ নামে একজনকে পুলিশ আটক করেছে। ছুরিকাহত হয়ে কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হালিশহর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. মুবিন।
তিনি বলেন, ছোটপুল থেকে বড়পুল এক্সেস রোডের কোনো এক স্থানে ছুরির আঘাতে আহত হয়ে একজনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। ইভ টিজিং সংক্রান্ত ঘটনায় এ হত্যা বলে শুনেছি। এ ঘটনায় একজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়িতে আটক আছে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited