চট্টগ্রাম   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বাইডেনের ১.৯ ট্রিলিয়ন করোনা প্যাকেজের চূড়ান্ত অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১১:৫৮ এএম, ২০২১-০৩-১১

বাইডেনের ১.৯ ট্রিলিয়ন করোনা প্যাকেজের চূড়ান্ত অনুমোদন

সিনেটের পর এবার মার্কিন প্রতিনিধি পরিষদেও পাস হলো কোভিড রিলিফ বিল। ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে ২২০-২১১ ভোটে পাস হয় এক লাখ নব্বই হাজার কোটি ডলারের বিশাল এই প্যাকেজ। 

বুধবার (১০ মার্চ) মার্কিন নাগরিকদের করোনাকালীন ধকল কাটিয়ে উঠতে কংগ্রেসে পাস হয় এই আর্থিক সহায়তা বিল।

বিলটি বর্তমানে প্রেসিডেন্ট জো বাইডেনের সইয়ের অপেক্ষায় রয়েছে। তার সইয়ের মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বিলটি পাসের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

চার দিন আগেই সিনেটে পাস হওয়া এই বিলটির ওপর এদিন ভোটাভুটিতে পক্ষে বিপক্ষে ২২০-এর বিপরীতে ২১১টি ভোট পড়ে। বিলটিকে মার্কিন নাগরিকদের জন্য ‘ঐতিহাসিক বিজয়’ বলে আখ্যা দিয়ে বাইডেন বলেন, দুঃসময়েও দেশের অর্থনীতির চাকা সচল রাখতে যারা লড়াই করে গেছেন, প্রণোদনার এ অর্থ সেসব মার্কিনদের জন্য মেরুদণ্ড হয়ে তাদের ঘুরে দাঁড়াতে সহায়তা করবে।

মার্কিন নাগরিকদের সহায়তায় এ অর্থ বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন ন্যান্সি পেলোসি, চাক সুমারের মতো ডেমোক্র্যাট দলীয় নেতারা।

ন্যান্সি বলেন, এ বিলটি পাশের মধ্য দিয়ে মার্কিনদের কাছে বার্তা পৌঁছে গেছে যে সহায়তা আসছে। রিপাবলিকান নেতা মিচ ম্যাককোলেন চারবার বিলটি আটকে দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। কিন্তু দেশের নাগরিকদের জন্য এক দশকের মধ্যে সবচেয়ে বড় সুখবর এ বিলটি।

প্রেসিডেন্ট যা প্রতিশ্রুতি দিয়েছেন তা পূরণের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। মার্কিনদের জন্য নিশ্চয়ই দিনটি আনন্দের।

তবে বিলটির ব্যাপক সমালোচনা করে রিপাবলিকান দলীয় সিনেটররা বলছেন, ইতিহাসের সবচেয়ে বাজে বিলটি পাস হতে যাচ্ছে।

ম্যাককোলেন বলেন, যুক্তরাষ্ট্রে এক বছরের মধ্যে সবচেয়ে বাজে আইনটি পাস হতে যাচ্ছে। এর চড়া মূল্য দিতে হবে দেশকে। করোনা সময়ে যাদের কাজ ছিল তাদের এই সহয়তা দেওয়া অযৌক্তিক।

কোভিড ১৯ মোকাবিলায় ষষ্ঠ ত্রাণ সহায়তা বিলটিকে বাইডেনের জন্য অন্যতম বড় অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই বিলের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রত্যেকে এককালীন ১৪শ’ ডলার এবং বেকাররা ভাতা হিসেবে প্রতি সপ্তাহে ৩০০ ডলার পাবেন।
 

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর