চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

টেকনাফে অর্ধ লক্ষাধিক ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কক্সবাজার প্রতিনিধি:    |    ০৭:১৬ পিএম, ২০২১-০৩-০৬

টেকনাফে অর্ধ লক্ষাধিক ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

টেকনাফে র‌্যাব সদস্যরা আবারো মাদক বিরোধী একটি অভিযান চালিয়ে টেকনাফ সদর ইউনিয়ন উত্তর লম্বরী এলাকার দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে অর্ধলক্ষাধিক ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় র‍্যাব। ধৃত দুই মাদক কারবারী হচ্ছে, টেকনাফ সদর ইউনিয়ন উত্তর লম্বরী এলাকার মৃত মাহাবুবুর রহমান’র পুত্র শামশুল আলম (৩০), একই এলাকার ফজল আহাম্মদ’র পুত্র মো. জামাল হোসেন (৩৬)। ৬ মার্চ সকালে র‍্যাবের পাঠানো বার্তা সুত্রে জানাযায়, গোপন সংবাদের তথ্য অনুযায়ী শনিবার রাত ২টার দিকে টেকনাফ-কক্সবাজার মহাসড়ক সদর ইউপি অন্তর্গত বরইতলী জামে মসজিদের পাশে অভিযান চালিয়ে তাদের দুই জনকে আটক করে র‍্যাব। এরপর তাদের সাথে থাকা একটি প্লাস্টিকের বস্তা ও পলি ব্যাগ তল্লাশী করে ৪৯.৫০০পিস উদ্ধার করতে সক্ষম হয়। এই অভিযানের সত্যতা নিশ্চিত কক্সবাজার র‍্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী আরো বলেন, জিজ্ঞাসাবাদে আটক দুই মাদক ব্যবসায়ী স্বীকার করেন তারা টেকনাফ সীমান্ত এলাকা ব্যবহার করে দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে পাচার করে নিয়ে আসা মরণনেশা ইয়াবা কারবার পরিচালনা করে আসছে। তিনি বলেন ইয়াবা কারবারে জড়িত আটক দুই অপরাধীর আরো অনেক সহযোগী রয়েছে। সঠিক তথ্য অনুসন্ধানের ভিত্তিতে তাদেরকে আইনের আওয়তাই নিয়ে আসা হবে।

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত

 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত

সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত

সর্বশেষ খবর