শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:২৬ পিএম, ২০২১-০৩-০৫
নগরীতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১০৭ জন। এসময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৫ হাজার ৩৯৭ জন।
আজ (৫ মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়।
অন্যদিকে চট্টগ্রামে করোনার টিকা প্রদান কার্যক্রমে বৃহস্পতিবার টিকা নিয়েছেন ১০ হাজার ৮৫৬ জন। এখন পর্যন্ত ৩ লাখ ১৪ হাজার ৬৬১ জন টিকা নিয়েছেন।
গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৭টি ল্যাবে ১ হাজার ৯৪৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৭টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৭৯টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৫৭৭টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৬১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে চবি ল্যাবে ৬ জন, বিআইটিআইডি ল্যাবে ১১ জন, চমেক ল্যাবে ৩১ জন এবং সিভাসু ল্যাবে ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫৭টি নমুনা পরীক্ষা করে ১২ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৫টি নমুনা পরীক্ষা করে ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) এদিন কোনও নমুনা পরীক্ষা করা হয়নি। আবার কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২১টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলেনি। এইদিন শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৮৭ নমুনা পরীক্ষা করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১০৭ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৯৪৪টি। আক্রান্তদের মধ্যে নগরে ৯৭ জন এবং উপজেলায় ১০ জন।
তিনি বলেন, করোনার টিকা প্রদান কার্যক্রমে গতকাল টিকা নিয়েছেন ১০ হাজার ৮৫৬ জন। এর মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৬ হাজার ৪৮৪ জন এবং উপজেলায় ৪ হাজার ৩৭২ জন।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited