চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কন্টাক্ট লেন্স ব্যবহার করে চোখ নিয়ে বিপাকে তানহা

বিনোদন ডেস্ক :    |    ০৩:২৭ পিএম, ২০২১-০৩-০১

কন্টাক্ট লেন্স ব্যবহার করে চোখ নিয়ে বিপাকে তানহা

কক্সবাজার সমুদ্র সৈকতে একটি ফ্যাশন হাউজের ফটোশুট করতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। কড়া রোদের তাপে কন্টাক্ট লেন্স গলে গিয়ে তার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে সব কাজ বন্ধ রেখে বিশ্রামে রয়েছেন এই তারকা।

পুরো ঘটনার বর্ণনা দিয়ে তানহা তাসনিয়া বলেন, ‘গত বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) কক্সবাজারে রোদের মধ্যে ফটোশুট করছিলাম। একে তো কড়া রোদ এরপর লাইট বোর্ডের তাপ! শুটে যাওয়ার কিছুক্ষণ পরই আমি বুঝতে পারি তীব্র তাপে আমার চোখের কন্টাক্ট লেন্স গলে গেছে। সঙ্গে সঙ্গে আমি লেন্স খুলে ফেলি। তৎক্ষণাৎ কিছুই দেখতে পারছিলাম না। দৃষ্টি একেবারে ঘোলা হয়ে যায়। এরপর শুটিং থেকে ওইদিনই প্লেনে করে ঢাকায় এসে চিকিৎসকের কাছে যাই। চিকিৎসক চোখে ব্যান্ডেজ করে মেডিসিন দিয়ে বিশ্রামে থাকতে বলেন। '

তিনি আরও বলেন, 'চারদিন পরও ভালোভাবে দেখতে পাচ্ছি না। বাম চোখে বেশি ক্ষতি হয়েছে। তবে আগের চেয়ে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসক বলেছেন কয়েক সপ্তাহ বিশ্রাম নিলেই দৃষ্টি আস্তে আস্তে আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। নিয়মিত চোখের মেডিসিন নিচ্ছি। সবার কাছে দোয়া চাইছি। '

‘ভালো থেকো’খ্যাত এই অভিনেত্রী জানান, তিনি যে কন্টাক্ট লেন্সটি ব্যবহার করেছেন, সেটা নামী একটি ব্যান্ডের। এর আগেও বহুবার রোদে একই কোম্পানির কন্টাক্ট লেন্স পরে তিনি শুটিং করেছেন। কিন্তু এবারের মতো দুর্ঘটনা আর কখনো ঘটেনি।

তানহা তাসনিয়া সম্প্রতি চিত্রনায়ক ইমনের বিপরীতে ‘বিয়ে আমি করবো না’ নামের একটি সিনেমার শুটিং সম্পন্ন করেছেন।  খুব শিগগিরই একই নায়কের সঙ্গে নাম ঠিক না হওয়া আরও একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। এছাড়া তার অভিনীত ও কাজল আরিফিন অমি পরিচালিত ‘আইসিইউ’ নাটকটি প্রচারে আসছে।  

রিটেলেড নিউজ

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত


তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা:  খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত


ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত


বিয়ে করলেন তাহসান

বিয়ে করলেন তাহসান

বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত


 বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত


পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর