শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৪৫ পিএম, ২০২১-০২-২৮
উৎসবমুখর পরিবেশে চলছে চট্টগ্রামের তিন পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ। রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত।
পৌরসভাগুলো হলো- রাঙ্গুনিয়া, মিরসরাই ও বারইয়াহাট। এছাড়া তফসিল অনুযায়ী এ ধাপে রাউজান পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ওই পৌরসভায় সব পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তা আর প্রয়োজন হয়নি। রাঙ্গুনিয়ায় মেয়র পদে দুইজন, সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আটজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রাঙ্গুনিয়ায় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান জানান, এ পৌরসভায় মোট ভোটার ২৫ হাজার ৭৯১ জন। এদের মধ্যে পুরুষ ১৩ হাজার ৫১৯ জন ও নারী ১২ হাজার ২৭২ জন। সকাল থেকে ১১টি কেন্দ্রের ৭০টি বুথে ভোটগ্রহণ চলছে।
পুলিশ, র্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ১০ জন ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন। মিরসরাইয়ে বিএনপির মেয়র প্রার্থী নুর মোহাম্মদের প্রার্থিতা বাতিল হওয়ায় ভোটের আগেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী গিয়াস উদ্দিন।
এছাড়া এ পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিটানিং কর্মকর্তা মো. ফারুক হোছাইন জানান, এ পৌরসভায় মোট ভোটার ১২ হাজার ৮৫৫ জন। এদের মধ্যে পুরুষ ৬ হাজার ৪৪২ জন ও নারী ৬ হাজার ৪১৩ জন। একযোগে ৩৮টি বুথে চলছে ভোটগ্রহণ। ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দুই প্লাটুন বিজিবি, ২৫০ পুলিশ সদস্য, ৭৬ জন আনসার ও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিনটি কেন্দ্র নিয়ে একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন। বারইয়াহাটে মেয়র পদে দুইজন ও কাউন্সিলর পদে ৫৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিটানিং কর্মকর্তা নাজিম উদ্দিন ভূঁইয়া জানান, এ পৌরসভায় মোট ভোটার ৮ হাজার ৬৫৫ জন। এদের মধ্যে পুরুষ ৪ হাজার ৫৯৪ জন ও নারী ৪ হাজার ৬১ জন। এ পৌরসভার ৯টি কেন্দ্রের ২৭টি বুথে চলছে ভোটগ্রহণ। ভোটারদের নিরাপত্তায় এক প্লাটুন বিজিবি, ২৫০ পুলিশ সদস্য, ৭৭ জন আনসার সদস্য ও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited