শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি : | ০৩:২০ পিএম, ২০২১-০২-২৭
পটিয়ায় বেপরোয়া পিকনিকের বাসের ধাক্কায় চন্দনাইশের আইনজীবী মফিজুল আলম (৩১) নামের এক বাইক আরোহীর মৃত্যু হয়। ২৬ ফ্রেবুয়ারী শুক্রবার সন্ধ্যায় পটিয়া পৌরসভার ইন্দ্রপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটর বাইক আরোহী মফিজুল আলম চন্দনাইশ উপজেলার দক্ষিণ গাছবাড়িয়া এলাকার মৃত আব্দুল আলিমের ছেলে। স্থানীয়রা জানান, চন্দনাইশ থেকে চট্টগ্রামের বাসায় যাওয়ার পথে ইন্দ্রপুল এলাকায় চট্টগ্রামগামী পিকনিক বাস এডভোকেট মফিজুল আলমের মোটরসাইকেলে ধাক্কা দেয়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হলে তাকে চট্টগ্রাম নগরীর পার্ক ভিউ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ব্যাপারে পুলিশ সার্জেন্ট নূরে আলম বলেন, মফিজুল আলম ও মো. সাজ্জাত হোসেন সম্পর্কে শ্যালক ও দুলাভাই। গতকাল কর্মস্থল চট্টগ্রামের বাসায় যেতে চন্দনাইশ থেকে মোটরসাইকেলযোগে রওয়ানা দেন। যাত্রাপথে ইন্দ্রপুল এলাকায় পিকনিক বাসের ধাক্কায় তারা গুরুতর আহত অবস্হায় পার্ক ভিউ হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ তারিখ সকাল ১০ টায় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঘাতক বাসটি আটক করেছে হাইওয়ে পুলিশ । স্হানীয় পৌর কাউন্সিলর মোজাম্মেল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited