চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

শাহবাগে বিক্ষোভ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী আটক

ঢাকা অফিস :    |    ০২:২৭ পিএম, ২০২১-০২-২৫

শাহবাগে বিক্ষোভ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী আটক


জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া পরীক্ষাগুলো নেওয়ার দাবিতে শাহবাগে বিক্ষোভের জন্য জড়ো হচ্ছিলেন শিক্ষার্থীরা। এ সময় সেখান থেকে অন্তত ১০ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়, জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে তারা চলমান পরীক্ষা নেওয়ার দাবিতে শাহাবাগে বিক্ষোভ করতে গেলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান। বিক্ষোভ সমাবেশ শুরুর আগেই তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়।

ডিসি সাজ্জাদুর রহমান বলেন, ‘অনলাইন মেসেজের মাধ্যমে আমরা জেনেছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেসকল কলেজগুলো আছে সে কলেজগুলোর শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নিয়ে শাহবাগ মোড় অচল করে দেবে। শাহবাগ চত্বরে অনেক হাসপাতাল রয়েছে। জনজীবনের দুর্ভোগ এড়াতে এ রাস্তা যাতে নির্বিঘ্ন থাকে তাই আমরা সবাইকে মেসেজ দিচ্ছি, এখানে যেন কেউ জড়ো না হয়। যদি তাদের যথাযথ কর্তৃপক্ষের কাছে মেসেজ দেওয়ার মতো কিছু থাকে, তারা প্রেসক্লাবে গিয়ে জড়ো হতে পারে।’

গত সোমবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ঘোষণার পর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের চলমান পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।  

এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার জানানো হয়েছে, আগামী ২৪ মে থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম শুরু হলে সেদিন থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া পরীক্ষাও শুরু হবে। 

আজ (২৫ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত সব পর্যায়ের পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়।

২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ স্থগিত পরীক্ষা এবং ২০১৮ সালের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষাসহ অন্যান্য সব প্রফেশনাল কোর্সের স্থগিত পরীক্ষা ২৪ মে থেকে থেকে শুরু হবে। এছাড়া ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তির কার্যক্রম আগামী ৮ জুন থেকে শুরু হবে। শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্থগিত হয়ে যাওয়া পরীক্ষার বিস্তারিত সংশোধিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
 

রিটেলেড নিউজ

  ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন দর তফসিল-২০২৬’ অনুমোদন

‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন দর তফসিল-২০২৬’ অনুমোদন

আমাদের ডেস্ক : : বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য প্রণীত ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন ...বিস্তারিত


রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা অফিস : : মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আসিয়ানের সদস্...বিস্তারিত


চট্টগ্রামের বাজারে দেড় শ কেজির কোরাল, দাম প্রায় আড়াই লাখ

চট্টগ্রামের বাজারে দেড় শ কেজির কোরাল, দাম প্রায় আড়াই লাখ

নিজস্ব প্রতিবেদক : বরফের স্তূপের ওপর বিশাল এক সামুদ্রিক মাছ। পাশ দিয়ে যাওয়া প্রায় সবাই থেমে একবার তাকাচ্ছেন। কেউ ছবি ...বিস্তারিত


বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

ঢাকা অফিস : : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি ...বিস্তারিত


রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সরকারের কিছু করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সরকারের কিছু করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা অফিস : : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আলোচনা ও গুঞ্জনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাল...বিস্তারিত


চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

নিজস্ব প্রতিবেদক : বন্যার কারণে স্থগিত চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ৫ জেলার পরীক্ষা আগামী ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর