শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৫:৫৮ পিএম, ২০২১-০২-২৪
রাঙামাটির বাঘাইছড়িতে প্রকাশ্য দিবালোকে সরকারি অফিসের ভেতরেই ব্রাশ ফায়ার করে এক জনপ্রতিনিধিকে হত্যা করেছে প্রতিপক্ষ দলের সন্ত্রাসীরা। নিহত সমর বিজয় চাকমা (৪০)বাঘাইছড়ির রূপকারি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি বলে জানা গেছে। বুধবার বেলা ১২.৪৫ মিনিটের সময় এই ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষ জেএসএস এর সশস্ত্র সন্ত্রাসীরা।
নিহত সমর বিজয় চাকমা জেএসএস এমএন লারমা দলের বাঘাইছড়ি থানা কমিটির স্কুল বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ঘটনার পরপরই মারিশ্যা বিজিবি জোনের সিও, বাঘাইছড়ি থানার ওসিসহ উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তাগণ ঘটনাস্থলে গেছেন।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, কে বা কাহারা এই ঘটনা ঘটিয়েছে সেটি আমরা খতিয়ে দেখছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে বাঘাইছড়ি থানা পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ জানান, উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের ভেতরেই অবস্থান করছিলেন রূপকারি ইউনিয়নের একনং ওয়ার্ডের মেম্বার সময় বিজয় চাকমা। এসময় মুখোশদারি একদল সশস্ত্র সন্ত্রাসী অতর্কিতভাবে রুমের ভেতরে ঢুকে সমরকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করলে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে এই ঘটনাটি সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস এর সশস্ত্র সন্ত্রাসীরা-ই করেছে বলে দাবি করা হয়েছে নিহতের সংগঠন সংস্কারপন্থী জেএসএস এমএন লারমা দলের পক্ষ থেকে।
আমাদের ডেস্ক : : চট্টগ্রামে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য প্রণীত ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : স্বপ্ন ছিল ইতালিতে গিয়ে পরিবারের ভাগ্য বদলানোর। সেই স্বপ্ন পূরণের আশায় স্থানীয় দালালের মাধ্যমে অ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : সেতুর পাটাতন ভেঙে আটকে রয়েছে ইটবোঝাই ট্রাক। আজ সকাল ১০টার দিকে রাঙামাটির কাউখালী-রাণীরহাট সড়কেছ...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের বন্যাকবলিত এলাকার অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited