শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৪২ পিএম, ২০২১-০২-২২
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ভাষার অধিকার প্রতিষ্ঠা করতে না পারলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অর্থহীন হয়ে যাবে। কারণ ভাষা আন্দোলনের পথ ধরেই আমাদের স্বাধীনতা এসেছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা কমিটি আয়োজিত ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন এসব কথা বলেন। মেনন বলেন, ভাষার অধিকারের প্রশ্ন ছিল সার্বজনীন এবং ভাষা আন্দোলনের চরিত্র ছিল অসাম্প্রদায়িক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনও বাংলা ভাষা উপেক্ষিত। ভাষা নিয়ে ধর্মবাদী প্রচারণাও অব্যাহত রয়েছে। তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই বছর থেকে বাংলা ভাষাকে নিয়ে যেন আমরা হীনমন্যতায় না ভুগি। তথাকথিত আন্তর্জাতিক ভাষার কথা বলে বাংলাকে যেন অপমান না করি। পৃথিবীর কোনো দেশের মানুষ নিজের ভাষা ছাড়া কথা বলে না। অথচ আমাদের দেশের আদালত বা অফিসের কর্তাব্যক্তিরা বাংলার প্রশ্নে এতো পিছিয়ে থাকবে তা আশা করা যায় না। চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক শরীফ চৌহানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ। সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য মনসুর মাসুদ, দিদারুল আলম চৌধুরী, মনসুরুল হক বাবুল, ইন্দ্র কুমার নাথ, আবু সৈয়দ বলাই, মোক্তার আহমদ, শামসুল আলম, সুপায়ন বড়ুয়া ও আবদুর রশিদ প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited