চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে ভ্যাট মেলা শুরু আগামীকাল, অর্থবছরের লক্ষ্য ১৩৪৮০ কোটি

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:২৪ পিএম, ২০২১-০২-০৯

চট্টগ্রামে ভ্যাট মেলা শুরু আগামীকাল, অর্থবছরের লক্ষ্য ১৩৪৮০ কোটি

অনলাইনে ভ্যাট নিবন্ধন, ভ্যাট রিটার্ন দাখিল ও ইএফডিকে জনপ্রিয় করতে চট্টগ্রামে দ্বিতীয় ভ্যাট মেলা শুরু হচ্ছে বুধবার (১০ ফেব্রুয়ারি)।  কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের অধীন ৮টি বিভাগীয় দফতরে দুই দিনব্যাপী ভ্যাট মেলা চলবে। দফতরগুলো হচ্ছে-কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আগ্রাবাদ, চট্টলা, চান্দগাঁও, রাঙামাটি, খাগড়াছড়ি, পটিয়া, কক্সবাজার ও বান্দরবান বিভাগ।  মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে আগ্রাবাদের ভ্যাট দফতরের সৈকত সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন।   তিনি বলেন, প্রথমবার মেলা আয়োজন করে আমরা করদাতা ও ব্যবসায়ীদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। মূলত ব্যবসায়ীরা যাতে ভ্যাট নিবন্ধন গ্রহণ বা অনলাইনে রিটার্ন দাখিল করতে কোনো রূপ হয়রানির স্বীকার হতে না হয় এবং লেজিটিমেট ট্রেড ফ্যাসিলিটেশন করাই হচ্ছে এ মেলা আয়োজনের মুখ্য উদ্দেশ্য।  ভ্যাট প্রদানে স্বচ্ছতা আনতে ইতোমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাওয়া ১২০টি ইএফডি মেশিন চট্টগ্রাম অঞ্চলে স্থাপন করা হয়েছে। চলতি মাসের মধ্যে আরও ৪০০টি ইএফডি মেশিন আমরা স্থাপন করতে পারব। এ মেশিনের সাহায্যে ভ্যাট দিলে স্বচ্ছতার ভিত্তিতে যথাযথভাবে সরকারি কোষাগারে জমার বিষয়টি নিশ্চিত হবে। মেলার পাশাপাশি আমরা নগরের গুরুত্বপূর্ণ বিপণিকেন্দ্রগুলোতে ২০টি ভ্যাট বুথ স্থাপনের মাধ্যমে সরাসরি সেবা দেব।  ভ্যাট কমিশনার বলেন, অনেক সময় ব্যবসায়ীরা অনুযোগ করেন কর্মকর্তারা ভ্যাট রিটার্ন জমা বা সেবা দিতে চায় না। আপনারা ওপেন মেলায় আসুন। কে রিটার্ন জমা নিতে চায় না আমরা দেখতে চাই। হয়রানি দূর করতে চাই। ব্যবসায়ীদের দোরগোড়ায় ভ্যাট সেবাকে নিয়ে যেতে চাই। ব্যবসায়ীদের আমাদের কাছে আসতে হবে না। আমরা সম্মানিত ব্যবসায়ী ও করদাতাদের কাছে যাব।  সূত্র জানায়, গত ১১-১২ জানুয়ারি প্রথমবার চট্টগ্রামে ভ্যাট মেলা অনুষ্ঠিত হয়। এতে ২ হাজার ৩৭৪টি রিটার্ন জমার পাশাপাশি ২৮৪টি প্রতিষ্ঠান নতুন নিবন্ধিত হয়। আদায় হয় ১৯ কোটি টাকার ভ্যাট। ভ্যাট মেলা ও বুথের কারণে অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা গত কর মেয়াদের তুলনায় ৩ হাজারটি বেড়েছে। রিটার্ন বাড়ায় রাজস্ব আদায়ও বেড়েছে।  ভ্যাট কমিশনার জানান, ২০১৯-২০ অর্থবছরের ডিসেম্বর মাসে রাজস্ব আদায় হয়েছিল ৬৭৯ কোটি ৩৩ লাখ টাকা। ২০২০-২১ অর্থবছরের ডিসেম্বরে আদায় হয়েছে ৬৯৮ কোটি ৬৫ লাখ টাকা। চলতি অর্থবছরে চট্টগ্রামের ভ্যাট কমিশনারেটের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ১৩ হাজার ৪৮০ কোটি টাকা।  সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুগ্ম কমিশনার মো. মুশফিকুর রহমান, মোহাম্মদ সেলিম শেখ, উপ কমিশনার মো. শাহীনুর কবির পাভেল, কামনাশীষ, সুশান্ত পাল, মো. সাইদ আহমেদ রুবেল, মুহাম্মদ ছৈয়দুল আলম, মো. আহসান উল্লাহ, সহকারী কমিশনার অনুরূপা দেব, এইচএম কবীর, এসএম সরাফত হোসেন।     

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর