শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:১৩ পিএম, ২০২১-০২-০৯
বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস উপলক্ষে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজন করছে পাঁচ দিনব্যাপী ‘সিএমএসএমই প্রডাক্টস ফেয়ার’। বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় হোটেল আগ্রাবাদে পণ্য প্রদর্শনী শুরু হবে। প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করবেন উইম্যান কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান ও বাংলাদেশ মহিলা সমিতির (বাওয়া) সভাপতি কামরুন মালেক। বিশেষ অতিথি থাকবেন প্রজন্ম বাংলাদেশের টিম লিডার আলী সাবেত, পুনাক সিএমপির সহ-সভানেত্রী শিউলি ভৌমিক। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট ইনচার্জ আবিদা মোস্তফা, সিএমএসএমই প্রডাক্টস ফেয়ারের চেয়ারপারসন রেবেকা নাসরিন, উইম্যান চেম্বারের ভাইস প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরী, নিশাত ইমরান, পরিচালক হোমায়রা মোস্তফা সোহানী, সাবেক পরিচালক কাজী তুহিনা আক্তার প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, করোনা মহামারিতে বাংলাদেশের সিএমএসএমই খাতের নারী উদ্যোক্তারা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন। তারা বেশিরভাগ ছোট ছোট মেলা, উৎসব, পূজা, পার্বণ, প্রদর্শনী নির্ভর। মহামারির কারণে এসব আয়োজন হয়নি। তাই তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের উজ্জীবিত করতে ছোট পরিসরে স্বাস্থ্যবিধি মেনে সিএমএসএমই প্রডাক্টস ফেয়ারের আয়োজন করা হচ্ছে। এতে ৩০-৩৫পি স্টল থাকবে। নারী উদ্যোক্তাদের এসএমই ব্যাংকগুলোর সেতুবন্ধন তৈরি ও প্রাথমিক ঋণ আবেদনে সহায়তার জন্য ব্র্যাক ব্যাংক ও আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড থাকবে সিএমএসএমই প্রডাক্টস ফেয়ারে।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জো...বিস্তারিত
আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত
ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই এক...বিস্তারিত
রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited