শিরোনাম
মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ : | ০৫:১৬ পিএম, ২০২১-০২-০৪
চন্দনাইশে সামাজিক সংগঠন বীর মুক্তিযোদ্ধা মরহুম হারুণ আল জাফর চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন শতাধিক শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে। গতকাল ৪ ফ্রেবুয়ারী বৃহস্পতিবার বিকালে এই সংগঠনের উদ্যোগে চন্দনাইশ উত্তর হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য মো.রেজাউল করিম চৌধুরী দুলাল এর সভাপতিত্বে এক আলোচনা সভা ও কম্বল বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম জাফর আলী হিরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলী খাঁন। এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ গাছবাড়িয়া সরকারী কলেজ এর সাবেক সভাপতি জমির উদ্দিন চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন মো.মোরশেদুল আলম খোকন। এই সময় বক্তারা বলেন বিপদের সময় অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়ীত্ব। সকল অসহায়দের পাশে দাঁড়ানো সরকারের পক্ষে একা কিছুই করা সম্ভব হয় না এই শীতে দেখা যায় রেললাইনের ঐ বস্তিতে, বাসস্ট্যান্ডে,গাছতলায় কিংবা ব্রিজের রেলিংয়ে লুঙ্গি অথবা গামছা দিয়ে শরীরটা মুড়িয়ে শুয়ে আছে হাজার হাজার ছিন্নমূল মানুষ আর পথশিশু। তারা শুধু একটি উষ্ণ কাপড়ের অভাবে শীতের সাথে আলিঙ্গন করে রাত্রিযাপন করছে। তাই আজ বীর মুক্তিযোদ্ধা মরহুম হারুন আল জাফর চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন এর মত সব সংগঠনকে এই সব অসহায়-দরিদ্র আর ছিন্নমূল শীতার্ত মানুষগুলোকে হাড় কাঁপানো শীত থেকে বাঁচাতে এগিয়ে আসতে হবে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited