শিরোনাম
বিশেষ প্রতিনিধি :: | ০৪:১৭ পিএম, ২০২১-০২-০৪
আনোয়ারা উপজেলার ৪নং বটতলীর ইউনিয়নের নুর পাড়া এলাকার জামালের বাড়িতে অভিযান চালিয়ে ০১ টি ওয়ানশুটার গান, ০১ টি থ্রি কোয়ার্টার গান, ০২ টি চাপাতি, ০২ টি চাকু, ০১ টি তলোয়ার, ০১ টি কিরিচ এবং ৮৫ লিটার চোলাইমদ সহ ৪ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। গত মঙ্গলবার রাত ১০টার দিকে র্যাবের একটি আভিযানিক দল উপজেলার বটতলী ইউনিয়নের নুরপাড়ার বাসিন্দা জামালের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, বটতলী ইউনিয়নের নুরপাড়ার বাসিন্দা জামালের স্ত্রী তাজমহল বেগম (৩৩), জুইঁদন্ডি ইউনিয়নের মৃত ছিদ্দিক আহমদের পুত্র আবদুল হালিম (৫০) বারখাইন ইউনিয়নের আবদুল জলিলের পুত্র আবুল কাশেম (৪৫) ও বটতলী গুচ্ছ গ্রামের বাসিন্দা আলী আহমদের পুত্র মো. ইসমাইল (৪০)। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের নুরপাড়ার বাসিন্দা জামালের বাড়িতে অভিযান চালিয়ে চার আসামীকে আটক করে র্যাব। এই সময় তাদের কাছ থেকে ০১ টি ওয়ানশুটার গান, ০১ টি থ্রি কোয়ার্টার গান, ০২ টি চাপাতি, ০২ টি চাকু, ০১ টি তলোয়ার, ০১ টি কিরিচ এবং ৮৫ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, চট্টগ্রাম র্যাব ৭ এর একটি টিম অভিযানে ০১ টি ওয়ানশুটার গান, ০১ টি থ্রি কোয়ার্টার গান, ০২ টি চাপাতি, ০২ টি চাকু, ০১ টি তলোয়ার, ০১ টি কিরিচ এবং ৮৫ লিটার চোলাইমদসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের অস্ত্র ও মাদক আইনে পৃথক ২ টি মামলা দিয়ে বুধবার আদালতে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জো...বিস্তারিত
আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত
ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই এক...বিস্তারিত
রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited