শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০১:১৯ পিএম, ২০২১-০২-০৩
বান্দরবানে ৭ শত ৯০ পিস ইয়াবাসহ (মাদক) ২ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে বান্দরবান সদর থানা পুলিশ।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারী ) রাতে বান্দরবান সদরস্থ বালাঘাটা এলাকার রাখাল বাবুর স'মিলের পাশ হতে সাদা রং এর ১টি ডাম্পার ট্রাকসহ আটক করা হয় তাদের।
আটককৃত মাদক ব্যাবসায়ীর নাম মাবুবুর রহমান(২১) পিতাঃ মোঃ জাকের সাং রোহিঙ্গা শিবির, কুতুপালং,উখিয়া,কক্সবাজার ও মোঃ শাহাজান মিয়া(৩২)পিতাঃ আবু তাহের,দিয়াকুল ঘাটিয়া পাড়া,৯নং ওয়ার্ড,দোহাজারী,চন্দনাইশ চট্টগ্রাম।
সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা উপ পুলিশ পরিদর্শক আবদুল আজিজ'র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ বান্দরবান সদরাধীন ১নং ওয়ার্ড বালা ঘাটা জনৈক রাখাল বাবুর স'মিল এর পার্শে সাদা রঙ্গের ডাম্পার ট্রাকে অভিযান পরিচালনা করে ৭ শত ৯০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা নাগরিক মাহাবুবুর রহমান ও চট্টগ্রাম চন্দনাইশ দোহাজারী দিয়াকুল গাঠিয়া পাড়ার মোঃ শাহজাহাকে আটক করে থানায় হস্তান্তর করেন। পরবর্তীতে অবৈধ ভাবে নিজ হেফাজতে মাদকদ্রব্য বহন ও সংরক্ষণের দ্বায়ে তাকে আটক করে বান্দরবান সদর থানায় সোপর্দ করা হয়।
সুত্রে আরো জানা যায় মাহাবুবুর রহমান এর (২১) ও মোঃ শাহাজাহান(৩২) কক্সবাজার উখিয়া হতে কম দামে ইয়াবা সংগ্রহ করে বান্দরবানসহ বিভিন্ন স্থানে অধিক মূল্যে বিক্রি করে এই মাদক ব্যাবসা করে আসছিল।
বান্দরবান সদর থানা উপ পুলিশ পরিদর্শক আব্দুল আজিজ সত্যতা নিশ্চিত করেন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited