শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:১৮ পিএম, ২০২১-০২-০১
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানার বালুচড়া এলাকায় একটি পোশাক কারখানার নির্মাণাধীন ছাদ ধসে পড়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা করছেন স্থানীয়রা। সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে ফোর এইচ নামে ওই পোশাক কারখানায় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শী রিদওয়ান ইসলাম বলেন, ‘ফোর এইচ গার্মেন্টেসে একটি নতুন ভবনের ছাদে ঢালাইয়ের কাজ চলছিল। দুপুর সোয়া ১টার দিকে হঠাৎ বিকট শব্দে ছাদটি ধসে পরে। ঘটনার পরপরই কারখানায় অ্যাম্বুলেন্স প্রবেশ করেছে।’ শ্রমিকরা জানিয়েছেন, আহতদের কয়েকজনকে কারখানার নিজস্ব হাসপাতালে পাঠানো হয়েছে। ধসে যাওয়া ছাদের নিচেও কর্মরত শ্রমিকরা থাকতে পারেন। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হচ্ছে বলে বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited