চট্টগ্রাম   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাঙামাটিতে প্রথমধাপে এসেছে ১২ হাজার ডোজ করোনার টিকা

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৫:২১ পিএম, ২০২১-০১-৩১

রাঙামাটিতে প্রথমধাপে এসেছে ১২ হাজার ডোজ করোনার টিকা

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর রোববার দুপুরে রাঙামাটি এসে পৌছেছে কোভিড-১৯ এর প্রতিষেধক টিকা। সরকারী ঘোষণানুসারে প্রথম দফায় দেশের অন্যান্য জেলাগুলোর ন্যায় রাঙামাটিতে ১২ হাজার ডোজ করোনার টিকা সুরক্ষিত অবস্থায় জেলার সিভিল সার্জনের হাতে বুঝিয়ে দিয়েছে বেক্সিমকো ফার্মার প্রতিনিধি।
এরআগে, বেলা একটার সময় পুলিশ পাহারায় বেক্সিমকো ফার্মার কাভার্ড ফ্রিজার ভ্যানে করে টিকাগুলো রাঙামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়স্থ ইপিআই স্টোরে টিকাগুলো এসে পৌঁছায়। এসময় সিভিল সার্জন ডা: বিপাশ খীসা ও অতিরিক্ত পুলিশ সুপারসহ স্বাস্থ্য বিভাগের উদ্বর্তন কর্মকর্তাগণ আনুষ্ঠানিকভাবে টিকাগুলো বুঝে নিয়ে ইপিআইয়ের কোল্ডষ্টোরে নির্দিষ্ট্য তাপমাত্রায় টিকাগুলো মজুদ রাখেন।
এসময় উপস্থিত গনমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে সিভিল সার্জন জানিয়েছেন, আমরা নির্দিষ্ট্য তাপমাত্রা মেপে সঠিক পেয়ে টিকাগুলো বুঝে নিয়েছি। তিনি বলেন,আমরা সরকারী নির্দেশনানুসারে অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিকভাবে ১৫টি ক্যাটাগরিতে সর্বমোট ১৯ হাজার জনকে টিকা দেওয়ার জন্য তালিকা করে প্রেরণ করেছি। এক প্রশ্নের জবাবে সিভিল সার্জন জানিয়েছেন এখনো পর্যন্ত আমরা কবে টিকা প্রয়োগ করবো এই ধরনের নির্দেশ ঢাকা থেকে পাইনি। টিকা প্রয়োগের নির্দেশনা পাওয়ার দিন থেকে প্রথম ৫ মাস সময়ের মধ্যে এই ১২ হাজার ডোজ করোনা টিকা প্রদান করা হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন। তিনি জানান, রাঙামাটি জেলায় করোনা টিকাদানে সর্বমোট ৪১ টিম কাজ করবে। তার মধ্যে রাঙামাটি সেনা রিজিয়নের অধীন সিএমইচ-এ ৪টি, রাঙামাটি জেনারেল হাসপাতালে ৮টি, জরুরী ২টিসহ প্রত্যোক উপজেলায় ৩টি করে টিম কাজ করবে। সিভিল সার্জন জানিয়েছেন, প্রত্যেক টিমে ২জন টিকাদানকারি আর ৪ জন ভোলান্টিয়ারসহ মোট ৬ জন সদস্য থাকবে।
 

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর