চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

প্রাথামিক বিদ্যালয় খুলছে ফেব্রুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:২৪ পিএম, ২০২১-০১-২৬

প্রাথামিক বিদ্যালয় খুলছে ফেব্রুয়ারিতে


দীর্ঘ ১০ মাস বন্ধ থাকার পর দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামি ফেব্রুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে স্কুল খোলার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে সচিবলায়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন  প্রতিমন্ত্রী। জাকির হোসেন বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে ক্লাস শুরু করার পরিকল্পনা করা হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সর্বশেষ ছুটি বাড়িয়ে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত নেওয়া হয়েছে। করোনাভাইরাসের  প্রকোপ কমার পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে প্রাথমিক বিদ্যালয়গুলোতে কীভাবে শিক্ষা কার্যক্রম চলবে, সেই পরিকল্পনা চূড়ান্ত করে বিদ্যালয় খুলে দেয়ার পরিকল্পনা নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
বিদ্যালয় খুলে দেওয়ার অন্তত ১৫ দিন আগ থেকে এই পরিকল্পনার বাস্তবায়ন শুরু করা হবে বলে জানিয়েছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
জাকির হোসেন বলেন, ফেব্রুয়ারির প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। স্কুল খুললে শিক্ষার্থীদের সামাজিক দূরত্ব মেনে বসতে হবে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা হবে। ভবন সংকটের কারণে শিফটিং পদ্ধতিতে ক্লাস চলবে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ক্লাশরুম সংকটের কারণে অলটারনেট ডে-তে বিভিন্ন শ্রেণির ক্লাস হবে। সামাজিক দূরত্ব রক্ষায় ক্লাসরুম সংকটের কারণে মূলত এই অলটারনেট ডে-তে বিভিন্ন শ্রেণির ক্লাস হবে। বেসরকারি কিন্ডার গার্টেনগুলো খোলার ব্যাপারে সিদ্ধান্ত তারা নেবে, এটি মন্ত্রণালয়ের বিষয় নয় বলে জানিয়েছেন  প্রতিমন্ত্রী।
১৮ বছরের কম হওয়ায় স্কুলের শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়ার সুযোগ নেই। তবে শিক্ষকদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ভ্যাকসিন চাওয়া হয়েছে বলে জানান তিনি।

রিটেলেড নিউজ

মিয়ানমারে পাচারের সময় ইউরিয়া সার জব্দ, আটক ২

মিয়ানমারে পাচারের সময় ইউরিয়া সার জব্দ, আটক ২

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জো...বিস্তারিত


গরমে অস্থির জনজীবন, বিদ্যুতের জন্য কাটছে নির্ঘুম রাত

গরমে অস্থির জনজীবন, বিদ্যুতের জন্য কাটছে নির্ঘুম রাত

আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত


তামাকের ভয়াবহ প্রভাব, সামাজিক ভাবে প্রতিরোধ করা সম্ভব

তামাকের ভয়াবহ প্রভাব, সামাজিক ভাবে প্রতিরোধ করা সম্ভব

ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই এক...বিস্তারিত


ফটিকছড়িতে বন্যা-পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন, সড়ক ও কৃষিতে ব্যাপক ক্ষতি

ফটিকছড়িতে বন্যা-পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন, সড়ক ও কৃষিতে ব্যাপক ক্ষতি

রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত


বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)'র আহ্বায়ক কমিটি গঠন

বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)'র আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম  মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত


ধারাবাহিক পর্ব-২: সিডিএতে এলইউসি ও নকশা অনুমোদনের অনিয়ম ও দূর্নীতিতে দায় কার

ধারাবাহিক পর্ব-২: সিডিএতে এলইউসি ও নকশা অনুমোদনের অনিয়ম ও দূর্নীতিতে দায় কার

আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর