শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০৭:২১ পিএম, ২০২১-০১-২৫
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বিজিবির অভিযানে বালুবাহী ট্রাকে মিললো একটি দেশীয় তৈরী অস্ত্র। একই সাথে ৩ ব্যক্তিকে আটক করা হয়েছে।
গতকাল নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির জোয়ানরা গভীর রাতে বাইশারী থেকে অস্ত্রসহ তাদের আটক করতে সক্ষম হন। এসময় বালুবাহী ট্রাক (চট্টমেট্টো-১১-৬৩৬৫) জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিরা হলো- লামা উপজেলার বাসিন্দা ট্রাক চালক মোঃ ইউনুছ আলী (২১), হেলপার রতন মিয়া (২১) ও কক্সবাজারের খুটাখালীর বাসিন্দা বালুর মালিক হেলাল উদ্দিন (৩০)।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, ১১ বিজিবির একটি বিশেষ টিম রবিবার গভীর রাতে বাইশারী বাজার থেকে কক্সবাজারগামী বালুবাহী ট্রাকটি সন্দেহজনকভাবে সংকেত দিলে ট্রাকটি থামানোর পর তল্লাশী চালিয়ে বালুর ভিতরে লুকানো অবস্থায় ১টি দেশীয় তৈরী এলজি বন্দুক উদ্ধার করা হয়। পরে ট্রাকটির চালক, হেলপার ও বালুর মালিককে আটক করা হয়। নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল শাহ আবদুল আজিজ আহমেদ সত্যতা নিশ্চিত করে বলেন- সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অস্ত্র পাচার, অবৈধ কাঠ পাচার ও পরিবহন, অন্যান্য যে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং এই এলাকায় যে কোন সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে। আটক আসামী ও উদ্ধারকৃত অবৈধ অস্ত্র নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited