শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:২০ পিএম, ২০২১-০১-২৫
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীকে সঙ্গে নিয়ে মিছিল করেছে মহানগর আওয়ামী লীগ। সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে নগরের বহদ্দারহাট এলাকায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেন মেয়র পদপ্রার্থী মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কাদের সুজন, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য মামুন চৌধুরী, দক্ষিণ জেলা কৃষকলীগের সভাপতি আতিকুর রহমান। এ সময় আওয়ামী লীগ নেতারা রেজাউল করিম চৌধুরীর পক্ষে ভোট প্রার্থনা করেন। ২৭ জানুয়ারি নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে ভোট দিতে আহ্বান জানান তারা।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited