চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চাহিদা ৫০০০০ চালকের, মিলছে মাত্র ১৫০০০: শাজাহান খান

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৩৮ পিএম, ২০২১-০১-২৪

চাহিদা ৫০০০০ চালকের, মিলছে মাত্র ১৫০০০: শাজাহান খান

দেশে প্রতিবছর ৫০ হাজার চালকের চাহিদা থাকলেও মাত্র ১০-১৫ হাজার চালক মিলছে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি সংসদ সদস্য শাজাহান খান। দক্ষ চালক তৈরি করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। নগরের কদমতলী এলাকায় হাজী আবুল খায়ের মেম্বার মার্কেট চত্বরে আয়োজিত বৃহত্তর চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। শাহজাহান খান বলেন, পণ্য পরিবহন সেক্টর হচ্ছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সেক্টর। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবহন শ্রমিকদের অর্থনৈতিক পরিবর্তন, জীবন মানোন্নয়ন ও নিরাপদ সড়ক প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।  তিনি বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধন জরুরি। এ আইনে কিছু কিছু ধারা আছে যা মরার উপর খাঁড়ার ঘা। এ আইন সংশোধন করার জন্য ৩৪টি সংশোধনী দিয়ে সরকার ও আইন মন্ত্রণালয়ের সাথে আলোচনা হয়েছে। আশাকরি সুফল মিলবে।  পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনার তাগিদ দিয়ে তিনি বলেন, এ সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক হতে হবে। পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের মর্যাদা ধরে রাখতে হবে। পরিচালনা ব্যয় ও কল্যাণ তহবিলের খরচ চাঁদাবাজি নয়, তবে সংগঠনের নামে কেউ চাঁদাবাজিতে লিপ্ত হলে ব্যবস্থা নেয়া হবে।  শাহজাহান খান বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমসারে ট্রাক টার্মিনাল নির্মাণ হচ্ছে। পর্যায়ক্রমে সব জেলায় ট্রাক টার্মিনাল গড়ার জন্য সরকারের পরিকল্পনা রয়েছে। একইসাথে পরিবহন চালক-হেলপারদের বিশ্রামসহ খাবারের জন্য নির্দিষ্ট হোটেল-রেস্টুরেন্টের ব্যবস্থাও করা হবে। সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা বলেন, পরিবহন সেক্টরে শৃঙ্খলা বজায় রাখতে মালিক-শ্রমিকের মধ্যে ঐক্য থাকতে হবে। নসিমন, করিমন ও ভটভটি মহাসড়কে চলাচলের কোনো অধিকার নেই। এগুলোর কারণে সড়ক নিরাপদ হচ্ছে না। তাই এগুলো বন্ধ করে দেয়া হচ্ছে।  তিনি বলেন, পণ্য পরিবহন শ্রমিকরা অর্থনীতির রক্ত প্রবাহ। পরিবহন শ্রমিকদের নিয়ে কেউ ছিনিমিনি খেললে আমরা তা সহ্য করব না। শাহজাহান খানের নেতৃত্বে সারাদেশে পরিবহন সেক্টরে অরাজকতা, নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধ করা হবে। বাস-ট্রাক ও পণ্য পরিবহন মালিক-শ্রমিক সংগঠন ও ফেডারেশনের বাইরে কোন অবৈধ সংগঠন থাকতে পারবে না।   সংগঠনের সভাপতি মো. আবদুল মান্নানের সভাপতিত্বে ও মহাসচিব মো. নুরুল আবছারের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি রুস্তম আলী খান প্রমুখ।   দ্বি-বার্ষিক সম্মেলন শেষে মো. আবদুল মান্নানকে সভাপতি, আবু বক্কর সিদ্দিককে কার্যকরী সভাপতি, দীন মোহাম্মদকে সিনিয়র সহ-সভাপতি, মো. নুরুল আবছারকে মহাসচিব ও হুমায়ুন কবির সোহেলকে সিনিয়র যুগ্ম মহাসচিব করে বৃহত্তর চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক ফেডারেশনের আংশিক কমিটি গঠন করা হয়।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর