শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:০৮ পিএম, ২০২১-০১-২৪
ভোটের দিন সকাল সকাল কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিতে শিক্ষকদের অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। রোববার (২৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অনুরোধ জানান। চবির বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক ড. সুলতান আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। রেজাউল করিম বলেন, আমরা অনেকে মনে করি- আওয়ামী লীগ ক্ষমতায় আছে, প্রার্থী আওয়ামী লীগ দিয়েছে। সুতরাং হয়ে যাবে। এটা কিন্তু মাথা থেকে ফেলে দিতে হবে। মাথায় এই জিনিষটা রাখবেন না। তিনি বলেন, আপনারা সবাই ২৭ তারিখ নিজে ভোট দিতে যাবেন। প্রথম পর্যায়ে গিয়ে সবাই ভোটটা দেবেন। পরিবারে যারা ভোটার আছেন- তাদের ভোটকেন্দ্রে নিয়ে আসবেন। সবাই নৌকায় ভোট দেবেন। বীর মুক্তিযোদ্ধা রেজাউল বলেন, আপনারা মনে রাখবেন- আমরা এখন যুদ্ধে আছি। আমাদের যুদ্ধ সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে। মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে।চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হলে চট্টগ্রাম শহরের উন্নয়নে নানা পদক্ষেপ নেওয়ার পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি এবং গবেষণা খাতে কাজ করার প্রতিশ্রুতি দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited