শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০৫:৪৭ পিএম, ২০২১-০১-২০
কক্সবাজারের টেকনাফের ক্যাম্প থেকে অস্ত্রসহ পাঁচ ‘রোহিঙ্গা সন্ত্রাসী’কে আটক করা হয়েছে। বুধবার ভোররাত ১টার দিকে টেকনাফের চাকমারকুলের ২১ নম্বর ক্যাম্প থেকে তাদের আটক করেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। আটক পাঁচ জন হলেন: ২১ নম্বর ক্যাম্পের ব্লক ডি’র আবু তাহেরের ছেলে মো. ইসমাইল (২২), ব্লক এ/৫’র মৃত বদির আহম্মদের ছেলে মো. খায়রুল ইসমাইল (৩৩), ব্লক ডি/২’র ১১৫ নম্বর বাসার সাব্বির আহম্মদের ছেলে মো. ছালাম (২২), ব্লক এ/৭’র সৈয়দ হোসেনের ছেলে মো. হারুন (৩১) ও ব্লক ডি/৬’র মৃত দ্বীন মোহাম্মদের ছেলে মো. জামাল আহাম্মদ। তাদের কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ১৯টি রামদা উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে এপিবিএন-১৬’র সিও মো. তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ২১ নম্বর ক্যাম্পে আট থেকে ১০ জন রোহিঙ্গা সন্ত্রাসী অস্ত্র-শস্ত্রসহ ক্যাম্পে আক্রমণের উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এপিবিএন সদস্যরা ক্যাম্পে সন্ত্রাসীদের ঘর ঘিরে ফেলে। সে সময় পুলিশ অস্ত্র উদ্ধার করে ৫ জনকে আটক করে এবং বাকিরা পালিয়ে যায়। তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান এবং এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited