শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি : | ০৪:৫৪ পিএম, ২০২১-০১-২০
আসন্ন পৌরসভা নির্বাচনে এল ডি পির মনোনীত মেয়র প্রার্থী এম আইনুল কবিরের মনোনয়ন বাতিল হয়েছে। এছাড়াও বাতিল ঘোষনা করা হয়েছে ১০ কাউন্সিলর প্রার্থীর। গত মঙ্গলবার তথ্য গোপন, মামলা সংক্রান্ত ও ঋনখেলাপীর দায়ে রিটার্নিং অফিসার ইমতিয়াজ হোসেন এসব মনোনয়ন বাতিল করেন। তিনি জানান, ঋনখেলাপী হওয়ায় এল ডি পি'র মনোনীত প্রার্থী এম আইনুল কবিরের মনোনয়ন বাতিল করা হয়েছে। এদিকে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোজাম্মেল হক চৌধুরীর মামলার তথ্য গোপন করায় মনোনয়ন বাতিলের ব্যাপারে জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ নাসিরউদ্দিন সরকার জানান, নাম ও পিতার নাম মিল থাকায় অন্যজনের মামলার কপি দিয়ে কেউ হয়ত অভিযোগ দিয়েছেন। আসলে বিষয়টি সঠিক নয়। এছাড়াও কম্পিউটারের টাইপিংয়ে ভুল হওয়ায় ২ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, যা আপিলের মাধ্যমে সংশোধন করা যাবে। তফসিলের ঘোষণা অনুযায়ী ২৬ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, ২৭ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ১৪ ফেব্রুয়ারি ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited