শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:২৫ পিএম, ২০২১-০১-১৯
নির্বাচনের ৭ দিন আগে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তালিকার বিজ্ঞাপনে নাম না দেখে সংক্ষুব্ধ হয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দুই সংরক্ষিত (নারী) কাউন্সিলর প্রার্থী। মঙ্গলবার (১৯ জানুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ কথা জানান ২৮, ২৯ ও ৩৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী জিন্নাত আরা বেগম (লিপি) এবং ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী জহুরা বেগম। লিখিত বক্তব্যে তারা বলেন, ইতোপূর্বে চূড়ান্তভাবে আমাদের নাম ঘোষিত হলেও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন কমিটি-২০২১ প্রদত্ত বিজ্ঞাপনে এ দুইটি সংরক্ষিত আসনে বিদ্রোহী দুজনকে দলীয় প্রার্থী হিসেবে নাম প্রকাশ করা হয়। এতে আমরা সংক্ষুব্ধ এবং মর্মাহত। চসিকের ১৪টি সংরক্ষিত আসনে ঘোষিত নামের তালিকা থেকে একটি আসনে একজন প্রার্থীর বয়স কম হওয়ায় প্রার্থী বদল এবং আরেকটি আসনে প্রয়াত জননেতা মরহুম ইছহাক মিয়ার কন্যাকে প্রার্থী হিসেবে ঘোষণা করাটা যৌক্তিক ছিল। কিন্তু নির্বাচনের মাত্র ৭ দিন আগে দুইটি সংরক্ষিত আসনে বিদ্রোহী প্রার্থীকে দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষনা আত্মঘাতী ও ষড়যন্ত্রমূলক। তারা বলেন, আমরা দলের নিবেদিতপ্রাণ আদর্শিক কর্মী হিসেবে দীর্ঘদিন নির্বাচিত জনপ্রতিনিধি হতে আপ্রাণ প্রয়াস চালিয়ে আসছি এবং ভোটারদের মনজয় করতে সমর্থ হয়েছি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তা আরজু। আওয়ামী লীগের সর্বশেষ প্রার্থী তালিকায় ২৮, ২৯ ও ৩৬ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত কাউন্সিলর পদে জিন্নাত আরা বেগম এবং ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসেবে জোহরা বেগমের নাম রয়েছে।
মো.আরফান উদ্দীন : ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে দেশের ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে সামগ্রিকভাবে তৃতীয় অবস্থ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : প্লাস্টিক বর্জ্য জমা দিলেই চট্টগ্রাম চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশের সুযোগ পাচ্ছে ১৮ বছর বয়স পরà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে তিনটি কলেজের কোনো শিক্ষার্থীই উত্তীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী মো. সাব্বির হোসেন সানি-কে (৩৪) নারায়ণগঞ্জ জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোনের টাওয়ার থেকে ব্যাটারি চুরির অভিযোগে আন্তজেলা চক্রà§...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited