চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পতেঙ্গায় ফের রাতের আঁধারে জাহাজ কাটছে চেনা চক্র

কর্ণফুলীর চরে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইন

নিজস্ব প্রতিবেদক    |    ০২:৫০ পিএম, ২০২১-০১-১৪

পতেঙ্গায় ফের রাতের আঁধারে জাহাজ কাটছে চেনা চক্র

চট্টগ্রামের পতেঙ্গা থানার বিজয়নগর ঘাট কর্ণফুলী নদীর চর ঘেঁষে প্রতিদিন কাটা হচ্ছে ছোট-বড় জাহাজ ও ভল্টগেট। পরিবেশ আইন অমান্য করে জাহাজ কাটা ও মেরামত করার দায়ে এর আগেও সেখানে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে নোটিশ ও জরিমানা করা হলেও আইনের তোয়াক্কা না করে গোপনে জাহাজ কাটার অপকর্ম চালিয়েই যাচ্ছে।
রাতের আধাঁরে জাহাজ কাটার সুবিধার্থে এই চক্রটি নদীর চরে অবৈধভাবে টেনেছে ১১ হাজার ভোল্টের বিপজ্জনক বৈদ্যুতিক লাইন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে হাতেনাতে চার প্রতিষ্ঠানকে নোটিশ দিয়েছে পরিবেশ অধিদফতর।
সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে টানা অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের চট্টগ্রামের সহকারী পরিচালক আবুল মনছুর। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) এসব প্রতিষ্ঠানকে শুনানিতে হাজির হতে বলা হয়েছে।
অভিযুক্ত চার প্রতিষ্ঠান ও ব্যক্তি হল— এমভি দিদার পরিবহন, এমভি আল সুমনা, এমভি মাছরাঙা এবং কাঠের মাছ ধরার এক নৌকা মালিক।
জানা গেছে, ২০২০ সালের ১০ আগস্ট সকালে পতেঙ্গা থানার বিজয়নগর ঘাট এলাকায় অবৈধ শিপব্রেকিং ইয়ার্ডের একটি তেলের ভল্টগেট মেরামতের সময় বড় বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে প্রায় ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর গুচ্ছগ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আবুল মনছুর বলেন, ‘এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে পতেঙ্গা বিজয় নগরঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি কাঠের নৌকার মালিকসহ মোট চার প্রতিষ্ঠানকে নোটিশ করা হয়। দীর্ঘদিন ধরে গোপনে পরিবেশ আইন অমান্য করে জাহাজ কাটছিল সেখানে। জাহাজ কাটার সুবিধার্থে নদীর চরে অবৈধভাবে টেনেছে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার।’
তিনি আরও বলেন, ‘তিন মাস আগেও সেখানে একই অপরাধে চার প্রতিষ্ঠানকে নোটিশ করার পর শুনানিতে জরিমানা করা হয়। আজ (সোমবার) চার প্রতিষ্ঠানকে নোটিশের জবাব দিতে আগামী ১৪ জানুয়ারি শুনানিতে হাজির হতে বলা হয়। ওইদিন এসব প্রতিষ্ঠানকে মুনানির মাধ্যমে জরিমানা করা হবে।’
প্রসঙ্গত, ২০২০ সালের ৬ অক্টোবর পতেঙ্গা থানা বিজয়নগর ঘাট অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পরিবেশর অধিদফতরের যৌথ উদ্যোগে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর