চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

অবশেষে বীর মুক্তিযােদ্ধা হারুন আল জাফর চৌধুরীর  নামে সড়কের নামকরণ

আমাদের ডেস্ক :    |    ০৬:২৭ পিএম, ২০২১-০১-১৩

অবশেষে বীর মুক্তিযােদ্ধা হারুন আল জাফর চৌধুরীর  নামে সড়কের নামকরণ


 চট্টগ্রামের খানহাট-ধােপাছড়ি-বান্দরবান জেলা মহাসড়কের হাসিমপুর ইউনিয়ন অংশ পর্যন্ত ৩ কিলােমিটার সড়ক বীর মুক্তিযােদ্ধা হারুন আল জাফর সড়ক নামে নামকরণ করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারীকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায় । মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং মুক্তিযােদ্ধাদের যথাযথ সম্মান প্রদানের ধারাবাহিকতায় আগামী প্রজন্মের নিকট মুক্তিযুদ্ধ ও মুক্তিযােদ্ধাদের অবদানকে স্মরণীয় করে রাখতে সড়কটি এখন হতে বীর মুক্তিযােদ্ধা হারুন আল জাফর চৌধুরী সড়ক নামে পরিচিতি পাবে। 
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাসিমপুর ইউনিয়নের কৃতি সন্তান বীর মুক্তিযােদ্ধা হারুন আল জাফর চৌধুরী  ১৯৩৪ সালের ১ জানুয়ারি চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলাধীন উত্তর হাসিমপুর গ্রামের ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকে তিনি বঙ্গবন্ধুর নেতৃত্বে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। কলেজে অধ্যয়নকালীন সময় থেকে পূর্ব পাকিস্থানের প্রতি বৈষম্যমূলক আচরণ ও শােষণ নির্যাতনের প্রতিবাদে পাকিস্থানী শাসকদের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সংগ্রামে শরিক থেকে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন ও ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানসহ পাকিস্থানী সামরিক জান্তার বিরুদ্ধে স্থানীয় পর্যায়ে জনমত গড়ে তােলেন এবং নেতৃত্ব দেন। ১৯৬৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত হাসিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদের দায়িত্ব পালন করে শারীরিক অসুস্থতার কারণে এ পদ হতে অব্যাহতি নেন। মুক্তিযুদ্ধকালীন তিনি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের নেতৃত্বে গঠিত ১ নং সেক্টরের অধীনে চট্টগ্রামের কালুরঘাট, মিলিটারী পুল, পটিয়া উপজেলার শান্তিরহাট ও কুসুমপুরা এবং চন্দনাইশ উপজেলার দোহাজারী ব্রীজসহ বিভিন্ন স্পটে পাকিস্থানী হানাদার বাহিনীর সাথে সশস্ত্র সম্মুখ যুদ্ধে অংশ নেন। স্বাধীনতা পরবর্তী সময়ে আওয়ামীলীগ সরকারের নেতৃত্বে দেশ গড়ার কাজে আত্মনিয়ােগ করেন। 
জীবদ্দশায় তিনি হাসিমপুর ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান, চন্দনাইশ উপজেলা মুক্তিযােদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার, মুক্তিযােদ্ধা পুনর্বাসন পরিষদ, চন্দনা সাংস্কৃতিক একাডেমী ও মেহেরুন্নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র উচ্চ  বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ইত্যাদি পদের দায়িত্ব পালন ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে ওতপ্রােতভাবে জড়িত থেকে দেশ ও সমাজ সেবায় নিবেদিত ছিলেন।
হাসিমপুর ইউনিয়ন পরিষদ ভবন, হাসিমপুর মকবুলিয়া মাদ্রাসা, উত্তর হাসিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কেরামত আলী সিকদার জামে মসজিদ, খানহাট রেলওয়ে ষ্টেশন ইত্যাদি গুরুত্বপূর্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারী স্থাপনাসমূহ তার পৈত্রিক মৌরসী সম্পত্তির উপর প্রতিষ্ঠিত। এলাকার এবং সাধারণ মানুষের জীবন মান উন্নয়নে বীর মুক্তিযােদ্ধা হারুন আল জাফর চৌধুরী ও তার উত্তরসুরীদের অসামান্য অবদান রয়েছে।
উল্লেখ্য, মুক্তিযােদ্ধা হারুন আল জাফর চৌধুরী ২০১৮ সালের ৭ এপ্রিল মৃত্যুবরণ করেন। 
 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর